Logo
Logo
×

Advertisement

খেলা

দ্রাবিড় পুত্রের ব্যাটিং তাণ্ডব

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পিএম

দ্রাবিড় পুত্রের ব্যাটিং তাণ্ডব

Advertisement

ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের ব্যাটিং তান্ডব। ভিনু মানকড় ট্রফিতে কর্নাটকের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন ১৭ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটসম্যান। সোমবার দিল্লির অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ৮৫ রানের ঝড়ো ইনিংস খেলল অন্বয়। 

অন্বয়ের দাপটে নির্ধারিত ৪৯ ওভারে চার উইকেট হারিয়ে ৪১৮ রান করে কর্নাটক। ৪১ বলে সাতটি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৮৫ রানের ঝড়ো ইনিংস খেলেন অন্বয়। তার স্ট্রাইক রেট ২০৭.৩২।

মাত্র দুই দিন আগেই চণ্ডীগড়ের বিপক্ষে ৬২ বলে ১০৪ রান করেছিল অন্বয়। এবার দিল্লির বিপক্ষে জ্বলে উঠল তিনি। পরপর দুই ম্যাচে এমন বিধ্বংসী ব্যাটিং করে নিজের দক্ষতার প্রমাণ দিল দ্রাবিড় পুত্র।

কর্নাটকের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক অন্বয়। নেতৃত্ব দেওয়ার পাশাপাশি উইকেটকিপিংয়ের দায়িত্বও সামলাতে হচ্ছে তাকে। তবে অতিরিক্ত দায়িত্ব তার ব্যাটিংয়ে কোনও প্রভাব পড়েনি। বরং দলের প্রয়োজনে রানের গতি বাড়িয়েছে অন্বয়।

ভিনু মানকড় ট্রফির আগে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়েও নজর কেড়েছিল অন্বয়। জুলাইয়ে শ্রীলংকার বিপক্ষে ইউথ ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬৭ বলে ৮৭ রান করেছিল সে। ওই ইনিংসে ছিল ৯টি চার ও একটি ছক্কা।

এবার ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিকতা বজায় রাখছে অন্বয়। শুধু উইকেটে টিকে থাকাই নয়, পরিস্থিতি অনুযায়ী আক্রমণাত্মক ব্যাটিং করতেও প্রস্তুত, সেটা বোঝাল রাহুল দ্রাবিড়ের ছেলে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাড়তি সুবিধা পান লিটন

বাড়তি সুবিধা পান লিটন

দ্রাবিড় পুত্রের ব্যাটিং তাণ্ডব

দ্রাবিড় পুত্রের ব্যাটিং তাণ্ডব

ইতালিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান দিবালা

ইতালিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান দিবালা

‘মেসি নিজেকে কী মনে করে?’

‘মেসি নিজেকে কী মনে করে?’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম