Logo
Logo
×

Advertisement

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ অক্টোবরেই হবে!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০৯:৪৯ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ অক্টোবরেই হবে!

Advertisement

করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। এর প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে। আইপিএল, পিএসএল সব বিভিন্ন ইভেন্টের খেলা স্থগিত হয়েছে। সেপ্টেম্বরে টোকিওতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়ান গেমস। করোনার কারণে এক বছর পেছানো হয়েছে এশিয়ান গেমস। 

সব ধরনের খেলা পিছিয়ে যাওয়ায় ক্রিকেট বিশ্লেষকরা ধারণা করেছিলেন অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপও পিছিয়ে যেতে পারে। 

তবে আয়োজক দেশ অস্ট্রেলিয়া জানিয়েছে পরিস্থিতি ঠিক হয়ে গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপ যথাসময়েই অনুষ্ঠিত হবে। 

বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান নির্বাহী নিক হকলে এএপিকে বলেছেন, আমরা এখনও মনে করি এই সংকট দ্রুত ঠিক হয়ে যাবে এবং বিশ্বকাপ নির্ধারিত সময়ে আয়োজন করা যাবে। বিশ্বকাপের জন্য এখন থেকেই টিকিট বিক্রির আগ্রহ দেখতে পাচ্ছি।

তিনি আরও বলেছেন, আমরা পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়ার সর্বোত্তম চেষ্টা করছি। তবে কিছু পরিবর্তন হলে আমরা সবাইকে আপডেট জানাব। 

Advertisement

বিশ্বকাপ ক্রিকেট

Advertisement

আরও পড়ুন

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

এশিয়া কাপে ভারতকে হারাল পাকিস্তান

এশিয়া কাপে ভারতকে হারাল পাকিস্তান

২০২৬ সালে আর মাঠে ফেরা হবে না নয়্যারের

২০২৬ সালে আর মাঠে ফেরা হবে না নয়্যারের

বিশ্ব রেকর্ড গড়ার পথে রোহিত

বিশ্ব রেকর্ড গড়ার পথে রোহিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম