Logo
Logo
×

Advertisement

খেলা

সরফরাজ-কামরান পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফিরতে প্রস্তুত: রশিদ লতিফ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০৯:৪১ পিএম

সরফরাজ-কামরান পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফিরতে প্রস্তুত: রশিদ লতিফ

Advertisement

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার রশিদ লতিফ বলেছেন, সরফরাজ আহমেদ ও কামরান আকমল পাকিস্তান টি-টোয়েন্টি দলে খেলার জন্য ফিট আছে। দল যদি চায় তাদের ফেরাতে পারে। 

পাকিস্তানের একটি স্থানীয় সংবাদ মাধ্যমে এমনটি বলেছেন জাতীয় দলের সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান রশিদ লতিফ।

সরফরাজ আহমেদ পাকিস্তানের হয়ে ২০১০ সাল থেকে গত বছরের অক্টোবরের আগ পর্যন্ত ৪৯টি টেস্ট, ১১৬টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ব্যাট হাতে ৫টি সেঞ্চুরিতে ৫ হাজার ৭৭১ রান সংগ্রহ করেছেন। তার অধিনায়কত্বে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। কিন্তু সবশেষ ইংল্যান্ড বিশ্বকাপে প্রত্যাশিত ফল না পাওয়ায় নেতৃত্ব থেকে সরফরাজকে সরিয়ে দেয়ার পাশাপাশি দল থেকেও বাদ দেয়া হয়।

অন্যদিকে ২০০২ সালে জাতীয় দলে অভিষেকের পর সবশেষ ২০১৭ সালের এপ্রিলে ম্যাচ খেলেন কামরান আকমল। জাতীয় দলের হয়ে ৫৩টি টেস্ট, ১৫৭টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন ৩৮ বছর বয়সী এ উইকেটকিপার ব্যাটসম্যান। 

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ আসরে সরফরাজ আহমেদ ও কামরান আকমল নিজ নিজ দলের হয়ে প্রত্যাশিত পারফরম করেছেন। যে কারণে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ মনে করেন এই দুই উইকেটকিপার ব্যাটসম্যান জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত।

 

Advertisement

ক্রিকেট

Advertisement

আরও পড়ুন

ইংল্যান্ডের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত নারী

ইংল্যান্ডের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত নারী

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

আজকের খেলা: ১৭ অক্টোবর ২০২৬

আজকের খেলা: ১৭ অক্টোবর ২০২৬

২০৩১ পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন বেলিংহ্যাম

২০৩১ পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন বেলিংহ্যাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম