Logo
Logo
×

Advertisement

খেলা

হেইডেন আমার মুখে ঘুষি মারতে চেয়েছিলেন: পার্থিব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২০, ১০:৩৬ এএম

হেইডেন আমার মুখে ঘুষি মারতে চেয়েছিলেন: পার্থিব

Advertisement

ইতিমধ্যে তুমুল জনপ্রিয়তা পাওয়া ‘হান্ড্রেড আওয়ার্স, হান্ড্রেড স্টার্স’ অনুষ্ঠানে এসেছিলেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান পার্থিব প্যাটেল। তাতে ক্যারিয়ারের একটি ভিন্নস্বাদের ঘটনা ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।

পার্থিব বলেন, একবার রাগের মাথায় অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার ম্যাথু হেইডেন আমার মুখে ঘুষি মারতে চেয়েছিলেন। পরে সেই তিনিই আমাকে তার নিজের বাড়িতে নিজ হাতে চিকেন বিরিয়ানি ও ডাল রান্না করে খাওয়ান।

অনুষ্ঠানের একপর্যায়ে টাইম মেশিনে চড়ে ২০০৪ সালে চলে যান পার্থিব। সেবার অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে ছিলেন তিনি। তখন তার বয়স ছিল মাত্র ১৮ বছর। সেই সফরেই হেইডেনের ‘ব্যাড বুক’-এ নাম লেখান এ টিনএজার।

ভিবি সিরিজে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ওয়ানডে খেলতে নামে সৌরভ গাঙ্গুলীর ভারত। টস জিতে প্রথমে ব্যাট করে ৩০৪ রানের বড় পুঁজি গড়েন সফরকারীরা।

জবাবে সেঞ্চুরি হাঁকান হেইডেন। কিন্তু ১০৯ রানের ঝকঝকে ইনিংস খেলার পরই ইরফান পাঠানের বলে আউট হয়ে যান তিনি। তাকে হারিয়ে অজিরাও ম্যাচটা হেরে যান ১৯ রানে।

স্বাভাবিকভাবেই হেইডেনের মেজাজ ভালো ছিল না। এ প্রসঙ্গে পার্থিব বলেন, ব্রিসবেনের গ্যাবায় ড্রিঙ্কস ব্রেকে আমি পানি নিয়ে যাচ্ছিলাম।  ওই সময়ই হেইডেনকে আউট করেন পাঠান। অজি ওপেনার আমার পাস দিয়ে হেঁটে প্যাভিলিয়নে যাচ্ছিলেন। তাকে দেখে আমি ব্যঙ্গ করেছিলাম। 

তিনি বলেন, এতে বেজায় চটে যান হেইডেন। এতটাই রেগে গিয়েছিলেন যে, ড্রেসিংরুমের টানেলে আমাকে দেখে বলেন– আরেকবার এ রকম করলে না, তোমার মুখে ঘুষি মারব। পরে আস্তে আস্তে আমি তার পাশে গিয়ে দাঁড়াই এবং স্যরি বলি। এর পর শান্ত হন উনি এবং চলে যান। পরে আমরা দারুণ বন্ধু হয়ে গিয়েছিলাম।  একে অপরকে আতিথেয়তা করতাম।

তথ্যসূত্র: দ্য হিন্দু/ইন্ডিয়া টুডে

Advertisement

হেইডেন

Advertisement

আরও পড়ুন

এক বছরের জন্য মাঠের বাইরে থাকতে পারেন সাদ উদ্দিন

এক বছরের জন্য মাঠের বাইরে থাকতে পারেন সাদ উদ্দিন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

ক্যারিকের সঙ্গে সম্পর্কচ্ছেদ, নতুন কোচের খোঁজে ইউনাইটেড

ক্যারিকের সঙ্গে সম্পর্কচ্ছেদ, নতুন কোচের খোঁজে ইউনাইটেড

নতুন ঠিকানায় ‘৪৪ বছরের তরুণ’ অ্যান্ডারসন

নতুন ঠিকানায় ‘৪৪ বছরের তরুণ’ অ্যান্ডারসন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম