Logo
Logo
×

Advertisement

খেলা

বিশ্বে ধোনির মতো ক্রিকেটার খুব কম আছে: আকমল

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ০৭:৫৩ পিএম

বিশ্বে ধোনির মতো ক্রিকেটার খুব কম আছে: আকমল

কামরান আকমল-মহেন্দ্র সিং ধোনি। ফাইল ছবি

Advertisement

পাকিস্তান দলে ‘সাবেক’ হয়ে যাওয়া উইকেটকিপার ব্যাটসম্যান কামরান আকমল  মহেন্দ্র সিং ধোনির ভূয়সী প্রশংসা করেছেন। 

ভারতকে দুটি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি উপহার দেয়া সফল অধিনায়ক ধোনি সম্পর্কে আকমল বলেছেন, ভারতকে ২০০৭ ও ২০১১ সালের টি-টোয়েন্টি আর ওয়ানডে বিশ্বকাপ, চেন্নাই সুপার কিংসকে  আইপিএল  ট্রফি এবং ২০১৩ সালে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি উপহার দেন অধিনায়ক ধোনি। বিশ্বে ধোনির মতো ক্রিকেটার খুবই কম আছে।

২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত মহেন্দ্র সিং ধোনির ভারতের বিপক্ষে অনেক ম্যাচে অংশ নিয়েছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান কামরান আকমল। 

মহেন্দ্র সিং ধোনি ভারতের হয়ে ৯০টি টেস্ট, ৩৫০টি ওয়ানডে আর ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৬টি সেঞ্চুরির সাহায্যে ১৭ হাজার ২৬৬ রান সংগ্রহ করেছেন। 

গত বছরের জুলাইয়ে ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন ধোনি। ৩৯ বছর বয়সী এ উইকেটকিপার ব্যাটসম্যান এখনও স্বপ্ন দেখছেন দেশের হয়ে প্রতিনিধিত্ব করার।

ধোনি প্রসঙ্গে আকমল বলেছেন, ওয়ানডে ক্যারিয়ারে পঞ্চাশের বেশি গড় এবং ম্যাচ জেতানো ইনিংস ধারাবাহিকভাবে খেলে যাওয়া খুবই কঠিন। আর এই কঠিন কাজটাই করেছে ধোনি।

২০০৬ সালে পাকিস্তানের মাঠে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ধোনির নান্দনিক পারফরম্যান্সে ভর করে সিরিজ জিতে নেয় ভারত। সেই সিরিজের স্মৃতিচারণ করে পাকিস্তানের হয়ে ৫৩টি টেস্ট,১৫৭টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা আকমল আরও বলেছেন, ধোনির দাপটেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছিল ভারত। ও সিরিজের শুরু থেকেই ধারাবাহিক পারফর্ম করেছিল ধোনি। 

Advertisement

আকমল ক্রিকেট

Advertisement

আরও পড়ুন

আজকের খেলা: ১৭ অক্টোবর ২০২৬

আজকের খেলা: ১৭ অক্টোবর ২০২৬

২০৩১ পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন বেলিংহ্যাম

২০৩১ পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন বেলিংহ্যাম

রাফিনিয়াকে নিয়ে বার্সেলোনার সুখবর

রাফিনিয়াকে নিয়ে বার্সেলোনার সুখবর

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ যারা

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম