Logo
Logo
×

Advertisement

খেলা

সাকিবের দুই বিশ্বরেকর্ড 

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ০৯:১০ পিএম

সাকিবের দুই বিশ্বরেকর্ড 

Advertisement

স্কটল্যান্ডের দুই তারকা ক্রিকেটার রিচি বিরিংটন ও মাইকেল লিস্কের উইকেট শিকারের মধ্য দিয়ে দুটি বিশ্বরেকর্ড গড়লেন সাকিব আল হাসান। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এতদিন ৮৪ ম্যাচে ১০৭ উইকেট শিকার করে শীর্ষে ছিলেন শ্রীলংকার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। 

রোববার মাঠে নামার আগে ১০৬ উইকেট শিকার করে মালিঙ্গার ঠিক পরেই ছিলেন সাকিব।  এদিন আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় স্কটল্যান্ডের বিপক্ষে পরপর দুই উইকেট শিকারের মধ্য দিয়ে মালিঙ্গাকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড নিজের করে নেন সাকিব। 

শুধু তাই নয়, এদিন দুই উইকেট শিকার করে পৌঁছে যান অনন্য উচ্চতায়। আন্তর্জাতিক আঙিনায় ৬০০ উইকেটের মাইলফলকও ছুঁইয়ে ফেললেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। 

স্কটল্যান্ডের দুই তারকা ক্রিকেটার রিচি বিরিংটন ও মাইকেল লিস্কের উইকেট শিকারের মধ্য দিয়ে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২০০০ রান, আর ৬০০ উইকেটের ডাবল কীর্তি গড়লেন সাকিব। যেই রেকর্ড গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, জ্যাক ক্যালিসদের মতো কিংবদন্তিও গড়তে পারেননি। 

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডারদের জ্যাক ক্যালিস, ১২ হাজার রান সংগ্রহের পাশাপাশি ৫৭৭ উইকেট শিকার করেছেন। 

Advertisement

সাকিব দুই বিশ্বরেকর্ড 

Advertisement

আরও পড়ুন

শাস্তি নেমে এল আর্জেন্টাইন তারকার ওপর

শাস্তি নেমে এল আর্জেন্টাইন তারকার ওপর

হুথি হামলায় শঙ্কার মুখে এশিয়া কাপ, যা বলল আয়োজক সৌদি

হুথি হামলায় শঙ্কার মুখে এশিয়া কাপ, যা বলল আয়োজক সৌদি

ক্ষমা চেয়েও ‘তাদের’ মন গলাতে পারলেন না ইনফান্তিনো

ক্ষমা চেয়েও ‘তাদের’ মন গলাতে পারলেন না ইনফান্তিনো

বাংলাদেশ দলে ফিরতে চান জাহানারা আলম

বাংলাদেশ দলে ফিরতে চান জাহানারা আলম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম