Logo
Logo
×

Advertisement

খেলা

‘দুধের শিশু’দের পিটিয়ে রানের পাহাড় ভারতের

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ০৯:৫০ পিএম

‘দুধের শিশু’দের পিটিয়ে রানের পাহাড় ভারতের

Advertisement

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান আর নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের কাছে পাত্তাই পায়নি ভারতীয় ক্রিকেট দল। টানা দুই ম্যাচে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগেই বিদায়ের শঙ্কায় পড়ে যায় বিরাট কোহলিরা। 

টানা দুই ম্যাচে হারের পর গত ৩১ অক্টোবর ভারতের জনপ্রিয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা হেডলাইন করে ‘শেষ চারে যেতে কোহলিদের তাকিয়ে থাকতে হবে তিন দুধের শিশুর দিকে’

শেষ তিন ম্যাচে ভারত খেলবে আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে। তুলনামূলক কম শক্তিশালী এই তিন দলকে ‘হেয়’ করে আনন্দবাজার পত্রিকা হেডলাইন করেছে দুধের শিশু। 

বুধবার আবুধাবিতে এই ‘দুধের শিশু’ আফগানিস্তানের বিপক্ষে নিজেদের শক্তি প্রদর্শন করল ভারত। 

আফগান বোলারদের পিটিয়ে নিজেদের ক্ষমতা জাহির করলেন রোহিম শর্মা ও লোকেশ রাহুলরা। তারা উদ্বোধনী জুটিতে ৮৯ বলে করেন ১৪০ রান। 

৪৭ বলে ৮টি চার ও তিন ছক্কায় দলীয় সর্বোচ্চ ৭৪ রান করে আউট হন ওপেনার রোহিত শর্মা। ৪৮ বলে ৬টি চার ও দুটি ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৬৯ রান করে ফেরেন আরেক ওপেনার লোকেশ রাহুল। 

শেষ দিকে ব্যাটিংয়ে নেমে রীতিমতো ঝড় তুলেন হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্থ। তারা মাত্র ২১ বলে ৬৩ রানের জুটি গড়েন।

১৩ বলে ৪টি চার ও দুটি ছক্কায় ৩৫ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। আর ১৩ বলে এক চার আর তিন ছক্কায় ২৭ রান করে অপরাজিত থাকেন ঋষভ পন্থ।

সংক্ষিপ্ত স্কোর 

ভারত: ২০ ওভারে ২১০/২ রান (রোহিত শর্মা ৭৪, লোকেশ রাহুল ৬৯, হার্দিক পান্ডিয়া ৩৫*,ঋষভ পন্থ ২৭*)।

Advertisement

টি২০ বিশ্বকাপ ভারত দুধের শিশু আফগানিস্তান

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশ দলে ফিরতে চান জাহানারা আলম

বাংলাদেশ দলে ফিরতে চান জাহানারা আলম

সাফে কি রোনান সুলিভান খেলবেন, যা জানাল বাফুফে

সাফে কি রোনান সুলিভান খেলবেন, যা জানাল বাফুফে

পর্তুগালে শেষ ম্যাচ খেলে ফেলেছেন রোনালদো!

পর্তুগালে শেষ ম্যাচ খেলে ফেলেছেন রোনালদো!

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও অনিশ্চিত নাহিদ রানা

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও অনিশ্চিত নাহিদ রানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম