Logo
Logo
×

Advertisement

খেলা

সেই বালিশ কোলে করেই ঢাকা ছাড়লেন রিজওয়ান

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ০৬:২০ পিএম

সেই বালিশ কোলে করেই ঢাকা ছাড়লেন রিজওয়ান

Advertisement

তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট সিরিজ খেলার জন্য পাকিস্তান টিম গত ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখে। বিমানবন্দরে পাক টিমের ওপেনার রিজওয়ানের বালিশ কোলে করে আনার একটি ছবি ভাইরাল হয়। পরে এটা নিয়ে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হৈ-চৈ হয়। 

 টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। ফুরফুরে বাবর আজমের দল বৃহস্পতিবার বেলা ১০টার দিকে দুবাইয়ের উদ্দেশে রওয়ানা দেয়। সূত্র জানিয়েছে, দুবাই থেকে তারা দেশে ফিরবেন।

বাংলাদেশ ছাড়ার সময় বিমানবন্দরে পাক ওপেনার রিজওয়ানকে ফের বালিশ বুকে জড়িয়ে যেতে দেখা গেছে। 

পাক টিম সূত্রে জানা গেছে, রিজওয়ান যেখানেই যান, সেখানেই সঙ্গে করে তার এই প্রিয় বালিশটি নিয়ে যান। নিজ বাসা থেকে বালিশটি নিয়ে তিনি দুবাইয়ে যান। সেখান থেকে বাংলাদেশে। আবার সেই বালিশ নিয়েই ঢাকা ছাড়লেন। 

পিসিবি সূত্রে জানা গেছে, এ বালিশে রিজওয়ানের খুব আরামের ঘুম হয়। তাই দেশে কিংবা বিদেশে সব জায়গায়ই রিজওয়ান বালিশটিকে সঙ্গে করে নিয়ে যান।

Advertisement

রিজওয়ান বালিশ

Advertisement

আরও পড়ুন

শাস্তি নেমে এল আর্জেন্টাইন তারকার ওপর

শাস্তি নেমে এল আর্জেন্টাইন তারকার ওপর

হুথি হামলায় শঙ্কার মুখে এশিয়া কাপ, যা বলল আয়োজক সৌদি

হুথি হামলায় শঙ্কার মুখে এশিয়া কাপ, যা বলল আয়োজক সৌদি

ক্ষমা চেয়েও ‘তাদের’ মন গলাতে পারলেন না ইনফান্তিনো

ক্ষমা চেয়েও ‘তাদের’ মন গলাতে পারলেন না ইনফান্তিনো

বাংলাদেশ দলে ফিরতে চান জাহানারা আলম

বাংলাদেশ দলে ফিরতে চান জাহানারা আলম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম