Logo
Logo
×

Advertisement

খেলা

মাশরাফি চাইলে তাকে নিয়ে আসব: পাপন

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ০৮:৩৭ পিএম

মাশরাফি চাইলে তাকে নিয়ে আসব: পাপন

Advertisement

ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বিশ্বাস করেন, বাইশ গজে মাশরাফির যে অভিজ্ঞতা, সেটি ভাগাভাগি করলে উপকৃত হবে জাতীয় দল। তরুণদের উজ্জীবিত করতে বড় ভূমিকা রাখতে পারেন সাবেক এই অধিনায়ক। 

শনিবার বিকেএসপিতে এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ ব্যাপারে ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, মাশরাফি যদি আসতে চায় আমরা চাইব তাকে নিয়ে আসতে। এখন পর্যন্ত ওরকম কোনো আলোচনা হয়নি।

পাকিস্তানের বিপক্ষে সবশেষ ঢাকা টেস্টে একসঙ্গে বসে খেলা দেখেছেন পাপন, মাশরাফি ও তামিম ইকবাল।  সেদিন বিশেষ কোনো বিষয়ে আলোচনা হয়েছে কি?

এ ব্যাপারে পাপন জানান, মাশরাফি তার স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল। মূলত সেজন্যই ওর খোঁজ নিতে গিয়েছিলাম। আর তামিমকে ওখানে পেয়েছি। তামিম যে থাকবে, এটা আমি জানতাম না। ওরকম কিছু না। এমনিতেই আলাপ করছিলাম।

পাপন আরও বলেন, এ ব্যাপারটা নিয়ে এখন কিছু করা আসলে কঠিন। কারও পক্ষে কিছু বলা কঠিন। তবে ওদের সঙ্গে তো সবসময় যোগাযোগ হয় আরও হবে।

Advertisement

মাশরাফি চাইলে তাকে নিয়ে আসব পাপন

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশ দলে ফিরতে চান জাহানারা আলম

বাংলাদেশ দলে ফিরতে চান জাহানারা আলম

সাফে কি রোনান সুলিভান খেলবেন, যা জানাল বাফুফে

সাফে কি রোনান সুলিভান খেলবেন, যা জানাল বাফুফে

পর্তুগালে শেষ ম্যাচ খেলে ফেলেছেন রোনালদো!

পর্তুগালে শেষ ম্যাচ খেলে ফেলেছেন রোনালদো!

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও অনিশ্চিত নাহিদ রানা

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও অনিশ্চিত নাহিদ রানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম