Logo
Logo
×

Advertisement

খেলা

রিয়াদ-মুশফিককে বাদ দেওয়া প্রসঙ্গে যা বললেন রাজ্জাক

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২২, ১১:৫৫ এএম

রিয়াদ-মুশফিককে বাদ দেওয়া প্রসঙ্গে যা বললেন রাজ্জাক

Advertisement

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলে নেই পঞ্চপাণ্ডবখ্যাত জাতীয় ক্রিকেট দলের পাঁচ তারকা ক্রিকেটারের চারজনই। বিষয়টি নিয়ে দেশের ক্রিকেটপ্রেমীদের অনেকে মনক্ষুণ্ন। তামিম ইকবালকে নিয়ে অবশ্য কোনো আলোচনা নেই।  

কারণ তামিম নিজে থেকেই টি-টোয়েন্টি ফরম্যাটে খেলছেন না— এ তথ্য সবার জানা।

তবে সাকিবের ছুটি, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে টি-টোয়েন্টি দলে না রাখার বিষয়টি বিস্মিত করে দেশের ক্রিকেটপ্রেমীদের। এ নিয়ে সমালোচনাও চলছে অনেক।

মাহমুদউল্লাহ রিয়াদকে দলে না রেখে নুরুল হাসান সোহানকে টি-টোয়েন্টির অধিনায়ক করা নিয়ে চলছে জোর সমালোচনা।

যদিও বোর্ড থেকে জানানো হয়েছে, বাদ নয় বিশ্রাম দেওয়া হয়েছে সাকিব, মাহমুদউল্লাহ ও মুশফিককে।  এর পরও একটা ধোঁয়াশে অবস্থা থেকেই গেছে।
বৃহস্পতিবার ‘এ’ দলের সংবাদ সম্মেলনেও এ তিন তারকার জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি দলে না থাকা প্রসঙ্গ উঠল।

সেই প্রসঙ্গে বাংলাদেশের সাবেক তারকা স্পিনার আবদুর রাজ্জাকও জানালেন সেই বিশ্রামের কথা।  তবে তিনি ব্যাখ্যা দিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এ নির্বাচক বলেন,  আমাদের টি-টোয়েন্টি পারফরম্যান্স খুব ভালো হচ্ছে, তা নয়। তবে আমাদের জন্য তুলনামূলক সহজ সিরিজ জিম্বাবুয়ে। একটা নতুন ক্রিকেটারকে তো আমরা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজে নামিয়ে দিতে পারব না। এ জন্য এখানে সুযোগ নেওয়া হয়েছে। তাদের (সাকিব, রিয়াদ, মুশফিক) জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। সিনিয়রদের বিশ্রাম দিয়ে তরুণদের পারফরম্যান্স যাচাইয়ের চেষ্টা করা হচ্ছে।
 

Advertisement

মাহমুদউল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম

Advertisement

আরও পড়ুন

ফিফা সভাপতি পদে ইনফান্তিনোকে সমর্থন এশিয়ার

ফিফা সভাপতি পদে ইনফান্তিনোকে সমর্থন এশিয়ার

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে আছেন যারা

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে আছেন যারা

বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুললেন ইমরুল কায়েস

বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুললেন ইমরুল কায়েস

রেকর্ডগড়া জয়ের পর ভারত শিবিরে দুঃসংবাদ

রেকর্ডগড়া জয়ের পর ভারত শিবিরে দুঃসংবাদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম