Logo
Logo
×

Advertisement

খেলা

‘আমাকে আউট করে জার্সি নিয়ে যাচ্ছিস’

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ০৯:৪২ পিএম

‘আমাকে আউট করে জার্সি নিয়ে যাচ্ছিস’

Advertisement

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মেহেদি হাসান মিরাজ। প্রথম ও দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্য পারফরম্যান্স করে ম্যাচ সেরা হন।  সিরিজ সেরার পুরস্কারও উঠে তার হাতেই। 

ওয়ানডে সিরিজ শেষেই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির জার্সিটা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য চেয়েছিলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। 

ঢাকা টেস্টের পর মিরাজের সেই আবদার রাখলেন ভারতীয় সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ২৪ রানে তাসকিন আহমেদের শিকার হন কোহলি। পরের ইনিংসে মিরাজের শিকার হওয়ার আগে ২২ বলে মাত্র ১ রান করার সুযোগ পান ভারতীয় এই তারকা ব্যাটসম্যান। 

মিরপুর টেস্টে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখিয়ে ছিলেন মিরাজ। কিন্তু জয়ের খুব কাছে গিয়েও ৩ উইকেটে হারে টাইগাররা। 

মিরপুর টেস্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ঠিক আগে নিজের জার্সিতে অটোগ্রাফ দিয়ে মিরাজকে উপহার দেন কোহলি। অটোগ্রাফে কোহলি লিখেছেন- ‘To Mehidy, Best wishes.’ 

জার্সি উপহার দেওয়ার সময় মিরাজের সঙ্গে মজাও করেছেন কোহলি। মিরাজ জানিয়েছেন- ‘আমিই তার কাছে চেয়েছিলাম একটি জার্সি। তার মতো গ্রেট ব্যাটসম্যানের একটি জার্সি নিজের সংগ্রহে রাখতে পারা বড় ব্যাপার। আজ তিনি ডেকে নিয়ে জার্সি দিলেন। তিনি মজা করে বলেছেন- ‘আমাকে আউট করে আমার কাছ থেকে জার্সি নিয়ে যাচ্ছিস…!’

Advertisement

আমি আউট জার্সি নিয়ে যাচ্ছিস কোহলি

Advertisement

আরও পড়ুন

আলভারেজ ক্ষমা চাওয়ায় খুশি সিমিওনে

আলভারেজ ক্ষমা চাওয়ায় খুশি সিমিওনে

২৫ বছরের সম্পর্কের অবসান ঘটাচ্ছেন অ্যান্ডারসন

২৫ বছরের সম্পর্কের অবসান ঘটাচ্ছেন অ্যান্ডারসন

রিয়াল মাদ্রিদকে সহজভাবে নিচ্ছেন না গাভি

রিয়াল মাদ্রিদকে সহজভাবে নিচ্ছেন না গাভি

প্রিমিয়ার লিগে লাল কার্ডের সেঞ্চুরি চেলসির

প্রিমিয়ার লিগে লাল কার্ডের সেঞ্চুরি চেলসির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম