Logo
Logo
×

Advertisement

খেলা

কড়া হেডমাস্টারের ‘ক্লাস’ কেমন হবে এবার

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৯ পিএম

কড়া হেডমাস্টারের ‘ক্লাস’ কেমন হবে এবার

Advertisement

সাকিবদের পাঠশালায় আবারও শিক্ষক হাথুরু। দ্বিতীয় মেয়াদে চন্ডিকা হাথুরুসিংহের কোচ হওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য কতটা সুসংবাদ কতটা দুঃসংবাদ। পাঁচ বছর পর আবারও তিনি বাংলাদেশ দলের ‘হেডমাস্টার’। 

এবারও কী তাকে দেখা যাবে কড়া হেড স্যারের ভূমিকায়। নাকি কঠোরতার আবরণ খসিয়ে কোমলতায় কাটিয়ে দেবেন দুই বছর। এসব কথা ওঠার কারণ, প্রথম মেয়াদে (২০১৪ থেকে ২০১৭) দলের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে তার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। 

সেই কথা স্মরণ করে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও কিপার-ব্যাটার খালেদ মাসুদ পাইলট নিজের শঙ্কার কথা জানিয়েছেন যমুনা টিভিকে। প্রথমবার কোচ থাকার সময় ক্রিকেটারদের সঙ্গে হাথুরুর দ্বন্দ্ব তার শঙ্কার কারণ। যমুনা টিভিকে পাইলট বলেন, ‘আগেরবার হাথুরুর চলে যাওয়াটা সুখকর ছিল না।’ 

পরক্ষণে তিনি অবশ্য যোগ করেন যে, ‘সমস্যাটা আসলে কোচের নয়, ক্রিকেট-মেধার ঘাটতির। ব্রায়ান লারাকে আনলেও পারফরম্যান্স উঁচুতে উঠবে না। আমাদের যে ব্যাকআপ খেলোয়াড়ের অভাব।’ আগেরবার যার সঙ্গে তার দ্বন্দ্বের খবর চাউর হয়েছিল, সেই সাকিব আল হাসান হাথুরুর ফেরার খবরে নিজের প্রতিক্রিয়ায় প্রথমে বলেছিলেন, ‘নো কমেন্টস’। এরপর বলেন, ‘ঠিক আছে।’ 

বিসিবি কিন্তু ঘোরতর আশাবাদী হাথুরুকে নিয়ে। তারা মনে করছে বিশাল একটা কাজ করে ফেলেছে। এদিকে কলকাতার আনন্দবাজার পত্রিকা বুধবার তাদের অনলাইন সংস্করণে ‘নতুন কোচ খুঁজে পেল না বিসিবি। আগের বাতিল কোচকে ফিরিয়ে আনল’ শিরোনামে সংবাদ প্রকাশ করে।

Advertisement

হাথুরু বাংলাদেশ

Advertisement

আরও পড়ুন

আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল নামিবিয়া

আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল নামিবিয়া

সিলেট টেস্টে আরও দৃঢ় মনোবলে মাঠে নামবে দল, বললেন ক্যারিবিয়ান কোচ

সিলেট টেস্টে আরও দৃঢ় মনোবলে মাঠে নামবে দল, বললেন ক্যারিবিয়ান কোচ

ফর্ম ফেরাতে বাবরকে কোচিংয়ে পাঠানোর পরামর্শ দিলেন ইউসুফ

ফর্ম ফেরাতে বাবরকে কোচিংয়ে পাঠানোর পরামর্শ দিলেন ইউসুফ

এনসিপির নতুন উইংয়ের আত্মপ্রকাশ আজ

এনসিপির নতুন উইংয়ের আত্মপ্রকাশ আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম