Logo
Logo
×

Advertisement

খেলা

এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ০৯:৪০ এএম

এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

Advertisement

অধিনায়কত্ব ইস্যুতে নানান নাটকীয়তায় পূর্বনির্ধারিত সময়ে এশিয়া কাপের স্কোয়াড দিতে পারেননি নির্বাচকরা। অবশেষে ওয়ানডে অধিনায়ক নির্ধারিত হওয়ায় এবার এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে বিসিবি। কারা থাকছেন সেই দলে, তা নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহের কমতি নেই।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দল ঘোষণা করেন নির্বাচকরা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী আজই দল জমা দেওয়ার শেষ দিন। এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেন। যে দলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। 

আরও পড়ুন: এশিয়া কাপের টিকিট বিক্রি শুরু শনিবার

শুক্রবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবিপ্রধান বলেন, ‘আমার মতে ১৭ জনের দল তো প্রায় নিশ্চিত। অতিরিক্ত ক্রিকেটারের কথা যদি বলেন, তা হলে মাহমুদউল্লাহ আছে, আফিফ-শামীম পাটোয়ারী আছে। কিন্তু আমার তো ১৭ জনের জায়গা শেষ। তার পরও আমরা তাদের স্কোয়াডে নিতে হতে পারে। এমনকি মোসাদ্দেকও আছে এখানে।’

এশিয়া কাপের দল কেমন হবে ওই ধারণাও দিয়েছিলেন বিসিবি সভাপতি পাপন। প্রধান কোচ হাথুরুসিংহে ঢাকায় এসে নির্বাচকদের সঙ্গে বসে এশিয়া কাপের দল চূড়ান্ত করেছেন বলে জানা গেছে। অধিনায়ক ঘোষণা না করায় এতদিন দল ঘোষণা করেননি নির্বাচকরা।

এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দলে আছেন যারা
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, তানজিদ তামিম।

Advertisement

এশিয়া কাপ বাংলাদেশ

Advertisement

আরও পড়ুন

২ উইকেট তুলে লিডের আশা নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ

২ উইকেট তুলে লিডের আশা নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ

প্রজন্ম বদলালেও চন্দরপলদের ‘পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন’ বদলায়নি

প্রজন্ম বদলালেও চন্দরপলদের ‘পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন’ বদলায়নি

‘আপনার মা কি অবিবাহিত?’— ক্রিকেট মাঠে ভক্তের প্ল্যাকার্ডে বিব্রত রিকেলটন

‘আপনার মা কি অবিবাহিত?’— ক্রিকেট মাঠে ভক্তের প্ল্যাকার্ডে বিব্রত রিকেলটন

একটি ভাইরাল মিম ট্রেন্ড যেভাবে বিপদে ফেলে দিল এমবাপ্পে, রিয়াল মাদ্রিদ আর লা লিগাকে

একটি ভাইরাল মিম ট্রেন্ড যেভাবে বিপদে ফেলে দিল এমবাপ্পে, রিয়াল মাদ্রিদ আর লা লিগাকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম