Logo
Logo
×

Advertisement

খেলা

মাঠে নামার আগে যে বার্তা দিল কিউইরা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৪ এএম

মাঠে নামার আগে যে বার্তা দিল কিউইরা

Advertisement

বাংলাদেশের মাটিতে নিউজিল্যান্ডের সিরিজ জয় যেন দুর্লভ। সেই ২০০৮ সালের পর বাংলাদেশে তারা প্রথম ওয়ানডে জিতেছে গত শনিবার। আজ তৃতীয় ও শেষ ওয়ানডে জিতলেই সিরিজ তাদের হবে। এমন সুযোগ হাতছাড়া করতে চায় না কিউইরা। 

সোমবার মিরপুর স্টেডিয়ামে কিউই অলরাউন্ডার হেনরি নিকোলস বলেন, ‘আসলে সবাই সব ম্যাচ জিততে চায়। আর এখানে ম্যাচ জেতা কত কঠিন, সেটা আমাদের জানা। আমরা শেষ দুটি সিরিজ এখানে হেরেছি। মঙ্গলবার এখানে আমাদের জেতার সুযোগ। সেটা করে দেখাতে চাই। তবে এখনই সিরিজ জয়ের কথা চিন্তা না করে ভালো খেলাটা ধরে রাখতে চাই। আশা করি, সবাই ভালো খেলার চেষ্টা করবে। তাতেই সিরিজ জয়ের সুযোগ তৈরি হবে। এটা আমাদের জন্য দারুণ সুযোগ।’

মিরপুরের উইকেট রহস্যময়। নিউজিল্যান্ডের জন্য আরও বেশি। দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য উইকেটের সহায়তা পেয়েছে নিউজিল্যান্ড। নিকোলস বলেন, ‘প্রথম ম্যাচের উইকেট রান তোলার জন্য কঠিন ছিল। অসম বাউন্স এবং স্পিন সহায়ক ছিল। 

আরও পড়ুন: সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

দ্বিতীয় ম্যাচের উইকেট ভালো ছিল। আমরা ২৫৪ রান করেছি। কিন্তু সেটা তাড়া করার মতো ছিল। প্রথম ম্যাচে ৪০ ওভারে ১৮০ রান করেছিলাম, সেটাও চ্যালেঞ্জিং ছিল। এখানে উইকেট বুঝে খেলাটা গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘বাংলাদেশে আমরা দুই বছর আগে টি ২০ খেলেছি। উপমহাদেশে দ্রুত উইকেট পরিবর্তন হয়। উইকেটে মানিয়ে নেওয়া বড় চ্যালেঞ্জ। উইকেট কেমন আচরণ করবে সেটা জানা নেই। উইকেট বুঝে সেটা কাজে লাগানো গুরুত্বপূর্ণ।

Advertisement

বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ কিউইরা

Advertisement

আরও পড়ুন

ম্যারাডোনার যে ‘গোপন’ পরামর্শ বদলে দিয়েছিল হ্যারি কেইনের ভবিষ্যৎ

ম্যারাডোনার যে ‘গোপন’ পরামর্শ বদলে দিয়েছিল হ্যারি কেইনের ভবিষ্যৎ

প্রথম টেস্টের আগে মুশফিকের চোট, লিটনকে নিয়ে কী বললেন শান্ত?

প্রথম টেস্টের আগে মুশফিকের চোট, লিটনকে নিয়ে কী বললেন শান্ত?

৬৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড এখন এমবাপ্পের

৬৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড এখন এমবাপ্পের

এই পুরস্কার অন্য কারও পাওনা ছিল, কেন বললেন ইয়ামাল?

এই পুরস্কার অন্য কারও পাওনা ছিল, কেন বললেন ইয়ামাল?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম