Logo
Logo
×

Advertisement

খেলা

নতুন প্রধান নির্বাচকের সঙ্গে ‘দ্বন্দ্বে’ জড়ালেন হারিস

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ০৯:৫১ এএম

নতুন প্রধান নির্বাচকের সঙ্গে ‘দ্বন্দ্বে’ জড়ালেন হারিস

নতুন প্রধান নির্বাচকের সঙ্গে ‘দ্বন্দ্বে’ জড়ালেন হারিস। ছবি: সংগৃহীত

Advertisement

অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। স্কোয়াড ঘোষণার পর প্রশ্ন ওঠে হারিস রউফ দলে নেই কেন? 

তখন দলের প্রধান নির্বাচক ওয়াহাব জানিয়েছেন, হারিস নিজেই খেলতে চাননি। তবে হারিসের ঘনিষ্ঠজন নাম প্রকাশ না করার সত্ত্বে নিশ্চিত করেছেন যে হারিস এভাবে কিছু বলেননি। কাজের চাপ ও ইনজুরির শঙ্কার জন্য হারিস অস্ট্রেলিয়া সফর করতে চাননি। শেষ মুহূর্তে তিনি নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। যদিও হারিস শুরুতে এই সফরে খেলতে চেয়েছিলেন। সংবাদ সম্মেলনে এমনটিই জানান ওয়াহাব।

ওয়াহাব বলেন, আমরা দুদিন আগে এই সফর সম্পর্কে হারিস রউফের সঙ্গে কথা বলেছি এবং তিনি পাকিস্তানের হয়ে টেস্ট খেলতে সম্মতি দিয়েছিলেন। তবে গতরাতে সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে এবং এই অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের অংশ হতে চায়নি।

তিনি আরও বলেন, রউফ ফিটনেস সমস্যা এবং কাজের চাপ নিয়ে উদ্বিগ্ন ছিলেন বলে জানিয়েছেন। তাকে দিনে ১০-১২ ওভার বোলিং করতে হবে সর্বোচ্চ। মোহাম্মদ হাফিজ ও আমি তার সঙ্গে বসেছিলাম। তাকে সবরকম সহায়তা করার চেষ্টা করেছি। আমরা তাকে বলেছিলাম— সে সেখানে ভালো পারফর্ম না করলেও আমরা তা মেনে নেব।

ওয়াহাব বলেন, তার ইনজুরি নিয়ে কোনো উদ্বেগ নেই। সে ক্লান্ত কিন্তু আমরা তাকে ভালোভাবে পরিচালনা করতে পারতাম। যাই হোক সে সরে দাঁড়িয়েছে এবং এই সফরে খেলবে না। আমি মনে করি এটা পাকিস্তান ক্রিকেটের ক্ষতি করতে পারে। আমি এটি প্রকাশ করছি। কারণ আমাদের কর্মকর্তা, সতীর্থ এবং জনসাধারণের সঙ্গে হারিসের সৎ হওয়া উচিত।

এদিকে সংবাদ সম্মেলনে ওয়াহাবের এমন অভিযোগ মানতে পারেননি হারিস। ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াহাবের সঙ্গে তার আদান-প্রদান নিয়ে হারিসের দৃষ্টিভঙ্গি ভিন্ন। 

হারিসের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, হারিস কখনই অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দেননি। তাই শেষ মুহূর্তে সফর থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না। তিনি ওয়াহাবকে ব্যাখ্যা করেছিলেন যে তিনি লাল বলের ক্রিকেটে খুব বেশি জড়িত ছিলেন না এবং সাদা বলের দক্ষতা এবং সামগ্রিক ফিটনেস উন্নত করার দিকে মনোনিবেশ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

খেলোয়াড় ও নির্বাচকের মধ্যে দ্বন্দ্ব বিগব্যাশ লিগে হারিসের খেলা নিয়ে একটি বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে বিগব্যাশ লিগে (বিবিএল) খেলার জন্য অনাপত্তি পত্র (নো অবজেকশন সার্টিফিকেট) দেওয়ার বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। প্রধান নির্বাচক ওয়াহাব এবং হারিসের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ থেকেই এই অনিশ্চয়তার সৃষ্টি।

অস্ট্রেলিয়া সফরের জন্য পাকিস্তানের টেস্ট স্কোয়াড

শান মাসুদ (অধিনায়ক), ইমাম-উল হক, আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান আলী, খুরাম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ রিজওয়ান, ওয়াসিম জুনিয়র, নোমান আলী, সাইম আইয়ুব, আগা সালমান, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শাহীন আফ্রিদি।

Advertisement

নতুন প্রধান নির্বাচক দ্বন্দ্বে’ জড়ালেন হারিস

Advertisement

আরও পড়ুন

আলভারেজ ক্ষমা চাওয়ায় খুশি সিমিওনে

আলভারেজ ক্ষমা চাওয়ায় খুশি সিমিওনে

২৫ বছরের সম্পর্কের অবসান ঘটাচ্ছেন অ্যান্ডারসন

২৫ বছরের সম্পর্কের অবসান ঘটাচ্ছেন অ্যান্ডারসন

রিয়াল মাদ্রিদকে সহজভাবে নিচ্ছেন না গাভি

রিয়াল মাদ্রিদকে সহজভাবে নিচ্ছেন না গাভি

প্রিমিয়ার লিগে লাল কার্ডের সেঞ্চুরি চেলসির

প্রিমিয়ার লিগে লাল কার্ডের সেঞ্চুরি চেলসির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম