Logo
Logo
×

Advertisement

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০৪:২৪ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর বসছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এ বিশ্বকাপ শুরুর ৬ মাস আগে শুক্রবার সূচি জানিয়ে দিয়েছে আইসিসি।

এবার গ্রুপ অব ডেথখ্যাত ‘ডি’-তে পড়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। একই গ্রুপ ‘এ’-তে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানসহ আয়ারল্যান্ড, স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডা। বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান খেলবে। আর ‘সি’ গ্রুপে আছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি।

আগামী ১ জুন যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে ছোট পরিসরের এ বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে ডালাসে স্বাগতিকদের বিপক্ষে লড়বে কানাডা। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ডালাসে মাঠে নামবে ৭ জুন। ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

২৯ দিনব্যাপী এই টুর্নামেন্টে সবমিলিয়ে ৯টি হবে। ২৯ জুন ফাইনাল হবে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে।

Advertisement

টি-টুয়েন্টি বিশ্বকাপ

Advertisement

আরও পড়ুন

সাকিব-আফ্রিদির রেকর্ড ছুঁলেন মিনহাস

সাকিব-আফ্রিদির রেকর্ড ছুঁলেন মিনহাস

তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে

তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে

ছক্কায় দেড়শ পার করে বিপদে ইমন

ছক্কায় দেড়শ পার করে বিপদে ইমন

সর্বকালের সেরা ১০ উইকেটশিকারি বোলার যারা

সর্বকালের সেরা ১০ উইকেটশিকারি বোলার যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম