Logo
Logo
×

Advertisement

খেলা

জাদেজাকে ‘জাদু’ করেছে স্ত্রী, অভিযোগ বাবার

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৩ পিএম

জাদেজাকে ‘জাদু’ করেছে স্ত্রী, অভিযোগ বাবার

Advertisement

ভারতীয় ক্রিকেট দলের এই সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। ২০০৯ সালের ৮ ফেব্রুয়ারি ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার 

অভিষেকের পর থেকে ধারাবাহিক পারফরম্যান্সে ভারতীয় দলে অটোমেটিক চয়েজ জাদেজা। টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে বর্তমানে শীর্ষে রয়েছেন ৩৫ বছর বয়সি এই তারকা।

ভারতের হয়ে ইতোমধ্যে ১৯৭টি ওয়ানডে, ৬৯টি টেস্ট আর ৬৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জাদেজা। দেশের হয়ে ব্যাট হাতে ৩টি সেঞ্চুরি আর ৩৩টি ফিফটির সাহায্যে সংগ্রহ করেছেন ৬ হাজার ১২৯ রান।

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও দারুণ পারফর্ম করে যাচ্ছেন জাদেজা। তিন ফরম্যাটে ৩৩২ ম্যাচে অংশ নিয়ে ৫৫৩ উইকেট শিকার করেছেন তিনি। 

ভারতীয় এই তারকা ক্রিকেটার ২০১৬ সালে বিয়ে করেন রিভাবা সোলাঙ্কিকে। রবিন্দ্র জাদেজার বাবার দাবি বিয়ের পর থেকেই রিভাবা আলাদা থাকতে চেয়েছে। তার কারণে আমার ছেলে আমাকে রেখে বিলাসবহুলা ফ্ল্যাটে থাকে। পাঁচ বছর হলো আমার নানতিকেও দেখতে পাইনি। অথচ আমরা একই শহরে থাকি।

জাদেজার স্ত্রী রিভাবা বর্তমানে জামনগর উত্তর কেন্দ্রের বিজেপির মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য। 
 
সম্প্রতি ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাদেজার বাবা অনিরুদ্ধ সিং জাদেজা বলেন, ‘একটা সত্যি কথা বলব? আমার সঙ্গে একদমই রবীন্দ্র রাজেদা ও তার বউয়ের সঙ্গে কোনও সম্পর্ক নেই। ওরা আমার খোঁজ খবর রাখে না।’

ভারতীয় তারকা অলরাউন্ডারের বাবা আরও বলেন, ‘আমি এখন জামনগরে একা থাকি। রবীন্দ্র জাদেজা বউ নিয়ে আলাদা এক বাংলোয় থাকে। একই শহরে আমরা থাকি। তবে আমাদের দেখা সাক্ষাৎ হয় না। জানি না বউ ওকে কী জাদু করেছে।’

আরও পড়ুন

>> বিয়ের পর বাবাকে ভুলে গেছেন ভারতীয় অলরাউন্ডার

>> ‘জাদেজাকে ক্রিকেটার বানাতে নাইট গার্ডের চাকরি করেছি, এখন সে খোঁজ নেয় না’

Advertisement

রবিন্দ্র জাদেজা জাদু করেন স্ত্রী অভিযোগ বাবার

Advertisement

আরও পড়ুন

অনুশীলনে জ্ঞান হারিয়ে হাসপাতালে বায়ার্ন কোচ

অনুশীলনে জ্ঞান হারিয়ে হাসপাতালে বায়ার্ন কোচ

আজকের খেলা: ২৪ অক্টোবর ২০২৬

আজকের খেলা: ২৪ অক্টোবর ২০২৬

ওয়ানডেতে ৪০০ রানের ক্লাবে নেই বাংলাদেশ, পিছিয়ে জিম্বাবুয়েরও

ওয়ানডেতে ৪০০ রানের ক্লাবে নেই বাংলাদেশ, পিছিয়ে জিম্বাবুয়েরও

তুরস্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে ওনানা

তুরস্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে ওনানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম