Logo
Logo
×

Advertisement

খেলা

লিটনের ক্যারিয়ার সেরা ইনিংসের পরও কুমিল্লার হার

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩০ পিএম

লিটনের ক্যারিয়ার সেরা ইনিংসের পরও কুমিল্লার হার

Advertisement

অধিনায়ক লিটন কুমার দাসের ক্যারিয়ার সেরা ইনিংসের পরও পরাজয় এড়াতে পারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের গত দুই আসরের টানা চ্যাম্পিয়নদের ১২ রানে হারাল সিলেট স্ট্রাইকার্স।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৭৭ রান করে সিলেট। দলের হয়ে মাত্র ৩১ বলে ৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেন বেনি হাওয়েল। এছাড়া ২৫ বলে ৩৩ রান করেন কেনার লুইস। ২০ বলে ২৮ রান করেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। 

টার্গেট তাড়া করতে ওপেনিংয়ে নেমে ব্যাটিংয়ে শেষ ওভার পর্যন্ত খেলে ৫৮ বলে ৭টি চার আর তিন ছক্কায় ক্যারিয়ার সেরা ৮৫ রান করেন লিটন। তার এমন বিধ্বংসী ইনিংসের পরও অন্য ব্যাটসম্যানরা দায়িত্বশীল ইনিংস খেলতে না পারায় ১২ রানে হেরে যায় কুমিল্লা।

এই জয়ে তেমন কোনো লাভ হয়নি সিলেটের। ১১ ম্যাচ খেলে ৭টিতে হেরে যাওয়ায় আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে সিলেটের।

কুমিল্লা হারলেও তাদের তেমন সমস্যা নেই। তারা ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে। শেষ দুই ম্যাচে জিতে ফুরফুরে মেজাজে প্লে-অফে যেতে চায় বিপিএলের গত নয় আসরে রেকর্ড চারবারের শিরোপাজয়ী দলটি। 

Advertisement

বিপিএল লিটন হার

Advertisement

আরও পড়ুন

ওয়ানডেতে ৪০০ রানের ক্লাবে নেই বাংলাদেশ, পিছিয়ে জিম্বাবুয়েরও

ওয়ানডেতে ৪০০ রানের ক্লাবে নেই বাংলাদেশ, পিছিয়ে জিম্বাবুয়েরও

তুরস্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে ওনানা

তুরস্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে ওনানা

রোনালদোর ৯৮২তম গোলের রাতে আল নাসরের সহজ জয়

রোনালদোর ৯৮২তম গোলের রাতে আল নাসরের সহজ জয়

তাজিকিস্তানের ক্লাবকে ৩-১ গোলে হারাল বাংলাদেশের ফর্টিজ

তাজিকিস্তানের ক্লাবকে ৩-১ গোলে হারাল বাংলাদেশের ফর্টিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম