Logo
Logo
×

Advertisement

খেলা

রেকর্ড গড়া ম্যাচে পাকিস্তানের জয়

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ১১:৪৬ পিএম

রেকর্ড গড়া ম্যাচে পাকিস্তানের জয়

Advertisement

পাকিস্তান-নিউজিল্যান্ডের রেকর্ড গড়া ম্যাচে জয় পেল স্বাগতিকরা। পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ আমিরের গতির মুখে পড়ে ১৮.১ ওভারে ৯০ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড।

টার্গেট তাড়া করতে নেমে ৪৭ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পায় পাকিস্তান। দলের জয়ে ৩৪ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন মোহাম্মদ রিজোয়ান। 

টি-টোয়েন্টিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে এটাই সর্বনিম্ন রানের রেকর্ড। এর আগে ২০০৯ সালে ওভালে দুই দলের আগের রেকর্ডটি ছিল ১৯৯ রানের।

সেই ম্যাচে ওমর গুলের গতির মুখে পড়ে ১৮.৩ ওভারে ৯৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ইউনুস খানের নেতৃত্বাধীন পাকিস্তান ৪১ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায়। গুল ৩ ওভারে মাত্র ৬ রানে ৫ উইকেট শিকার করেন।

Advertisement

পাকিস্তান রেকর্ড

Advertisement

আরও পড়ুন

রিয়াল মাদ্রিদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে শাস্তির মুখে লা লিগা সভাপতি

রিয়াল মাদ্রিদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে শাস্তির মুখে লা লিগা সভাপতি

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত গেল বাংলাদেশ হকি দল

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত গেল বাংলাদেশ হকি দল

মেসিকে দেখতে নিজের হাত কেটে বসলেন তরুণ!

মেসিকে দেখতে নিজের হাত কেটে বসলেন তরুণ!

ফুটবলের রাজা পেলের জন্মদিনে জানুন তার ১০ অবিশ্বাস্য কীর্তি

ফুটবলের রাজা পেলের জন্মদিনে জানুন তার ১০ অবিশ্বাস্য কীর্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম