Logo
Logo
×
   

Advertisement

খেলা

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, চার বছরেই বিচ্ছেদের গুঞ্জন হার্দিক নাতাশার 

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৪, ০৯:১৮ পিএম

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, চার বছরেই বিচ্ছেদের গুঞ্জন হার্দিক নাতাশার 

Advertisement

ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। গত বছর আইপিএলে প্রথম অংশ নেয় গুজরাট টাইটান্স। দলটিকে নেতৃত্ব দিয়ে প্রথম আসরেই শিরোপা উপহার দেন হার্দিক পান্ডিয়া।

আগের আসরে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে চলতি আসরে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট।

পান্ডিয়াকে অধিনায়ক করতে গিয়ে দলটিকে রেকর্ড পাঁচটি আইপিএল শিরোপা উপহার দেওয়া রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে অপমান করে মুম্বাইয়ের টিম ম্যানেজমেন্ট; কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এবারের আসরে লাস্ট বয় হিসেবে টুর্নামেন্ট শেষ করে মুম্বাই।

দলের বাজে পারফরম্যান্সের কারণে হার্দিক পান্ডিয়া মানসিকভাবে যতটা না চাপে তার চেয়েও বেশি চাপে আছেন পারিবারিক কারণে। স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদ হতে যাচ্ছে পান্ডিয়ার।

এ বিষয়ে পান্ডিয়া এবং নাতাশা কেউই প্রতিক্রিয়া দেননি। আনুষ্ঠানিক কোনো তথ্য আসেনি। তবে প্রতিবেদনে বলা হয়েছে- বিবাহবিচ্ছেদের পর হার্দিক পান্ডিয়ার সম্পদের ৭০ শতাংশ নাতাশার নামে চলে যাবে।

পান্ডিয়া ও নাতাশার প্রেমকাহিনী খুবই মজার; কিন্তু যা হয়েছে তা হলো পান্ডিয়া তার শেষ জন্মদিনে নাতাশার জন্য একটি পোস্টও শেয়ার করেননি।

পান্ডিয়া এবং নাতাশাকে দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে দেখা যাচ্ছে না। নাতাশা এবং হার্দিক ২০২০ সালে বিয়ে করেছেন এবং তাদের একটি ছেলে রয়েছে।

একটি প্রতিবেদনে বলা হয়- নাতাশা বিয়ের আগেই গর্ভবতী ছিলেন। মুম্বাইয়ে একটি পার্টির সময় দুজনের দেখা হয়।

এরপর দুজনের বন্ধুত্ব হয় এবং তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। ২০২০ সালে তারা প্রথমে কোর্ট ম্যারেজ করেছিলেন।

Advertisement

হার্দিক পান্ডিয়া নাতাশা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম