Logo
Logo
×

Advertisement

খেলা

‘আনলাকি থার্টিন’ ক্লাবের সদস্য হলেন সৌম্য

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৪, ০৩:৪৯ পিএম

‘আনলাকি থার্টিন’ ক্লাবের সদস্য হলেন সৌম্য

সৌম্য সরকার, পুরনো ছবি

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বাংলাদেশের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নেমে শূন্য রানে আউট হওয়ার সঙ্গে সঙ্গে রেকর্ডে অন্তর্ভুক্ত হলেন সৌম্য সরকার। তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে ১৩ বার শূন্য রানে আউট হওয়ায় এ রেকর্ডের অংশীজন।

এর আগে আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারে ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন। তিনি ১৫ বছরের ক্যারিয়ারে ১৪৪টি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এতদিন সর্বোচ্চসংখ্যক শূন্য রানে আউট হওয়ার এ বিব্রতকর বিশ্বরেকর্ডটি একার দখলে থাকলেও এবার সঙ্গী হলেন সৌম্য সরকার।

কিন্তু সৌম্য সরকার ঠিক কী দিয়ে নিজেকে সান্ত্বনা দেবেন? বাংলাদেশি ওপেনারের আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারের বয়স পল স্টার্লিংয়ের অর্ধেক। ম্যাচ ও ইনিংসের সংখ্যায়ও অর্ধেক। কিন্তু শূন্য রানে আউট হওয়ার দৌড়ে এখন দুজনই সমান। 

সৌম্য সরকার আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারে ৮৪ ম্যাচে ৮৩ ইনিংসে ১৭.৬৯ গড়ে ১৩৯৮ রান করেছেন। শূন্য রানে ১৩ বার আউট হন। আর পল স্টার্লিং ১৪৪ ম্যাচে ১৪৩ ইনিংসে ২৭.২৭ গড়ে ৩৬০০ রান করেছেন। তিনিও শূন্য রানে আউট হয়েছেন ১৩ বার। তারা দুজনই এখন ‘আনলাকি থার্টিন’ ক্লাবের সদস্য। 

এরপর ১২ বার শূন্য রানে আউট হয়েছেন চারজন। এর মধ্যে দুজন অপরিচিত। একজন বেশ পরিচিত এবং অন্যজন কিংবদন্তি! তারা হলেন—

ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি ১৫২ ম্যাচে ১৪৪ ইনিংসে ১২ বার শূন্য রানে আউট হয়েছেন। রুয়ান্ডার ২৪ বছর বয়সি স্পিনার কেভিন ইরাকোজ, যাকে অনেকেই চেনে না। তিনি ৭২ ম্যাচে ৫৫ ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১২ বার শূন্য রানে আউট হয়েছেন। আয়ারল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন ও’ব্রায়েন ১১০ ম্যাচে ১০৩ ইনিংসে ১২ বার শূন্য রানে আউট হয়েছেন। ঘানার ড্যানিয়েল অ্যানেফি ২০১৯ থেকে ২০২৩-এর মধ্যে মাত্র ৩৬ ম্যাচে ২৮ ইনিংসে ১২ বার শূন্য রানে আউট হয়েছেন। 

বাংলাদেশিদের মধ্যে সৌম্যর পরে শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যান হলেন— দ্বিতীয় মুশফিকুর রহিম ৯৩ ইনিংসে ৮ বার শূন্য রানে আউট হয়েছেন। সাকিব আছেন ১২১ ইনিংসে ৮ বার শূন্য রানে আউট হয়েছেন

Advertisement

আনলাকি থার্টিন ক্লাব সৌম্য সরকার

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান

বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান

বাংলাদেশকে ৩০৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল আফগানিস্তান

বাংলাদেশকে ৩০৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল আফগানিস্তান

লা লিগায় প্রথম দল হিসেবে ৬০০ পেনাল্টির মাইলফলকে রিয়াল মাদ্রিদ

লা লিগায় প্রথম দল হিসেবে ৬০০ পেনাল্টির মাইলফলকে রিয়াল মাদ্রিদ

শুবমান শ্রেয়াস অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রান্স ক্রিকেটারের

শুবমান শ্রেয়াস অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রান্স ক্রিকেটারের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম