Logo
Logo
×

Advertisement

খেলা

লা লিগায় প্রথম দল হিসেবে ৬০০ পেনাল্টির মাইলফলকে রিয়াল মাদ্রিদ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পিএম

লা লিগায় প্রথম দল হিসেবে ৬০০ পেনাল্টির মাইলফলকে রিয়াল মাদ্রিদ

Advertisement

সেভিয়ার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ৪-১ গোলের জয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এর মধ্যে ফরাসি ফরোয়ার্ডের দ্বিতীয় গোলটি এসেছে পানেনকা শটে নেওয়া পেনাল্টি থেকে। আর সেই গোলের সুবাদে লা লিগায় অনন্য এক রেকর্ড গড়েছে স্প্যানিশ ক্লাবটি।

ম্যাচের ৬৩তম মিনিটে সেভিয়ার ডিফেন্ডার আন্দ্রেস কাস্ত্রিন এমবাপ্পেকে ফাউল করলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি মাতেও বুসকেটস ফেরার। এই পেনাল্টির মধ্য দিয়েই লা লিগার ইতিহাসে প্রথম দল হিসেবে নিজেদের পক্ষে ৬০০টি পেনাল্টি পাওয়ার কীর্তি গড়ে রিয়াল মাদ্রিদ।

স্প্যানিশ লিগে পাওয়া এসব পেনাল্টির মধ্যে ৪৬৪টি থেকে গোল করেছে মাদ্রিদ জায়ান্টরা। পেনাল্টি থেকে গোল করার তালিকায় ক্লাবটির হয়ে সবার ওপরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ৬৯টি পেনাল্টি নিয়েছেন, যার মধ্যে ৬০টি থেকেই গোল পেয়েছেন।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন করিম বেনজেমা। তার নেওয়া ৩২টি পেনাল্টির মধ্যে ২৬টি জালে জড়িয়েছে। এমবাপ্পে গত ম্যাচে নিজের ক্যারিয়ারের ১৮তম পেনাল্টি নিয়ে ১৫তম গোলটি করেন।

এ ছাড়া সার্জিও রামোস ১৭টি পেনাল্টি থেকে ১৬টি গোল করেছেন। অন্যদিকে ভিনিসিয়ুস জুনিয়র ৯টি পেনাল্টি নিয়ে গোল করেছেন সাতটি।

সেভিয়ার বিপক্ষে বড় জয়ের রাতে এমবাপ্পের জোড়া গোলের পাশাপাশি রিয়াল মাদ্রিদের ৬০০ পেনাল্টির মাইলফলক স্পর্শ করাও হয়ে থাকল ম্যাচটির অন্যতম উল্লেখযোগ্য ঘটনা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হিটলার-বাহিনীর মতো কাজ করছে রিয়াল মাদ্রিদ, বললেন লা লিগা সভাপতি

হিটলার-বাহিনীর মতো কাজ করছে রিয়াল মাদ্রিদ, বললেন লা লিগা সভাপতি

২০৩১ পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন বেলিংহ্যাম

২০৩১ পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন বেলিংহ্যাম

৮ মিনিটে ৩ গোল করে রোমার মাঠে জিতল রিয়াল মাদ্রিদ

৮ মিনিটে ৩ গোল করে রোমার মাঠে জিতল রিয়াল মাদ্রিদ

প্রতিপক্ষের চুল টেনে বড় সময়ের জন্য নিষিদ্ধ ভিনিসিয়ুস

প্রতিপক্ষের চুল টেনে বড় সময়ের জন্য নিষিদ্ধ ভিনিসিয়ুস

প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড, নিষিদ্ধ হলেন ভিনিসিয়ুস

প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড, নিষিদ্ধ হলেন ভিনিসিয়ুস

বার্সাকে হেয় করতে গিয়ে ফুটবলেরই ক্ষতি করছে রিয়াল, লাপোর্তার অভিযোগ

বার্সাকে হেয় করতে গিয়ে ফুটবলেরই ক্ষতি করছে রিয়াল, লাপোর্তার অভিযোগ

আরও পড়ুন

বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান

বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান

বাংলাদেশকে ৩০৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল আফগানিস্তান

বাংলাদেশকে ৩০৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল আফগানিস্তান

লা লিগায় প্রথম দল হিসেবে ৬০০ পেনাল্টির মাইলফলকে রিয়াল মাদ্রিদ

লা লিগায় প্রথম দল হিসেবে ৬০০ পেনাল্টির মাইলফলকে রিয়াল মাদ্রিদ

শুবমান শ্রেয়াস অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রান্স ক্রিকেটারের

শুবমান শ্রেয়াস অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রান্স ক্রিকেটারের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম