Logo
Logo
×

Advertisement

খেলা

বৃষ্টির বাগড়ায় ফাইনাল ভেসে গেলে যাদের হাতে উঠবে শিরোপা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ১০:৫৭ পিএম

বৃষ্টির বাগড়ায় ফাইনাল ভেসে গেলে যাদের হাতে উঠবে শিরোপা

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপজুড়ে এবার চলছে বৃষ্টির চোখরাঙানি। গ্রুপ পর্বে বৃষ্টির বাগড়ায় বেশ কয়েকটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। একইভাবে সুপার এইট এবং সেমিফাইনালেও বৃষ্টির কারণে ম্যাচ বিলম্বিত হয়েছে। শনিবার (২৯ জুন) ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের। তবে এই ম্যাচেও পিছু ছাড়বে না বৃষ্টি।

আকু ওয়েদারের তথ্য অনুযায়ী, শনিবার বার্বাডোজে খেলার সময় আকাশ মেঘলা থাকবে। এদিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ৪৭ শতাংশ। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় খেলা শুরু হওয়ার কথা। এ সময় তিন মিলিমিটার বৃষ্টি হতে পারে। আর্দ্রতা থাকবে ৭৮ শতাংশ। তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। 

দুপুরের দিকে তাপমাত্রা ও বৃষ্টির সম্ভাবনা দুটিই কিছুটা কমবে। তবে সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা ফের বাড়বে। আর্দ্রতাও বাড়বে।

ফাইনালে যে পাঁচ দুঃস্মৃতি ভুলতে চাইবে ‘চোকার্স’ দ. আফ্রিকা

ফাইনালের জন্য রিজার্ভ ডে রয়েছে। যদি বৃষ্টির কারণে শনিবার খেলা সম্পন্ন করা সম্ভব না হয়, তাহলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডে’তে। রিজার্ভ ডে’তেও অবশ্য বৃষ্টির সম্ভাবনা আছে। যদি বৃষ্টিতে রিজার্ভ ডে’তেও খেলা শেষ না করা যায়, তাহলে দুদলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

যদি ম্যাচ টাই হয় এবং সুপার ওভারে গড়ায়, তবে বৃষ্টির কারণে সুপার ওভার না হয়-সেক্ষেত্রেও দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

Advertisement

টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ভারত দক্ষিণ আফ্রিকা বৃষ্টি শিরোপা

Advertisement

আরও পড়ুন

ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে

ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে

সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান তারকা

বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান তারকা

এই বয়সে মেসি যেভাবে খেলছে ‘অবিশ্বাস্য’

এই বয়সে মেসি যেভাবে খেলছে ‘অবিশ্বাস্য’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম