Logo
Logo
×

Advertisement

খেলা

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিসিবি কর্মকর্তাদের পরিচয়পর্বের ভিডিও ভাইরাল

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০১:৫৭ পিএম

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিসিবি কর্মকর্তাদের পরিচয়পর্বের ভিডিও ভাইরাল

ছবি : সংগৃহীত

Advertisement

তীব্র গণআন্দোলানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তরুণ এই ক্রীড়া উপদেষ্টা গেল রোববার প্রথমবারের মতো মন্ত্রণালয়ে অফিস করেন।

সেদিনই সাত পরিচালককে সঙ্গে নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন। 

মূলত আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই ছিল প্রধান আলোচনা। আসছে অক্টোবরে বাংলাদেশের মাটিতে নারীদের বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে। সেটি যেন নির্বিঘ্নে হতে পারে এটিই ছিল আলোচনার প্রধান বিষয়। 

গতকাল (সোমবার) থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়। সেখানে দেখা যায়, শুরুতে মন্ত্রণালয়ের নবনিযুক্ত তরুণ উপদেষ্টার সঙ্গে দাঁড়িয়ে পরিচালকদের পরিচয় করিয়ে দেন বিসিবির সিইও।

প্রথমে দাঁড়িয়ে সালাম দিয়ে নিজের পরিচয় দেন পরিচালক কাজী এনাম আহমেদ। একে একে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, মাহবুব আনাম, খালেদ মাহমুদ, আকরাম খানরা নিজের পরিচয় দেন।

এ দৃশ্য ফেসবুকে ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে। অনেকে বলছেন নতুন উপদেষ্টা আরও বিনয়ের পরিচয় দিতে পারতেন। কেউ কেউ তার মধ্যে অহংবোধ দেখে ব্যথিত হয়েছেন বলেও মন্তব্য করেন।

তবে অনেকে আবার আসিফ মাহমুদের আচরণে কোনো সমস্যা পাননি। চেয়ারে কে বসা তাকে নয়, বরং চেয়ারকে সম্মান দেখানো হয়েছে বলেই মনে করছেন অনেকে। 

এ বিষয় সেই অনুষ্ঠানে উপস্থিত থাকা বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠুর গণমাধ্যমকে মিঠু বলেন, শুরুতে সিইও যখন পরিচয় করিয়ে দিচ্ছিলেন তখন তিনি দাঁড়িয়ে ছিলেন। এরপর ইনাম প্রথমে দাঁড়িয়ে সালাম দেওয়া শুরু করে। পরে ক্রমানুসারে জালাল ভাই, মাহবুব ভাই, ববি ভাই, আমি আর যারা আছে সবাই সেভাবেই করেছি। নতুন উপদেষ্টা প্রথম দিন অফিসে এসে সবার আগে আমাদের সঙ্গেই মিটিংয়ে বসেছিলেন, এটাই তো বড় সম্মান। এখন এটা নিয়ে উপদেষ্টাকে ব্লেম দেওয়ার কিছু নেই।

Advertisement

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিবিসি কর্মকর্তা পরিচয়পর্ব ভিডিও ভাইরাল

Advertisement

আরও পড়ুন

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তালিকায় আছেন যে তিন আর্জেন্টাইন

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তালিকায় আছেন যে তিন আর্জেন্টাইন

আক্ষেপ মুশফিক-শান্তর, তৃতীয় দিন শেষে লিড ৩২৯

আক্ষেপ মুশফিক-শান্তর, তৃতীয় দিন শেষে লিড ৩২৯

রেকর্ড গড়েও হেরে গেল বাংলাদেশ

রেকর্ড গড়েও হেরে গেল বাংলাদেশ

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম