Logo
Logo
×
   

Advertisement

খেলা

পাকিস্তানে ইতিহাস গড়ে দেশে ফিরলেন শান্তরা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৫ এএম

পাকিস্তানে ইতিহাস গড়ে দেশে ফিরলেন শান্তরা

বিমানবন্দরে ক্রিকেটারদের বরণ করে নিচ্ছেন বোর্ড পরিচালকরা। ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার নাগাদ ঢাকায় অবতরণ বাংলাদেশ দলের একাংশকে বহনকারী বিমান।

প্রথম বহরে দেশে ফিরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, কোচ চণ্ডিকা হাথুরসিংহে, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, শরিফুল ইসলাম, সাদমান ইসলাম, নাহিদ রানাসহ আট ক্রিকেটার।

বুধবার দিবাগত রাত ২টায় অপর এক বিমানে দলের বাকি সদস্যরা দেশে ফিরবেন। বিমানবন্দরে ক্রিকেটারদের রিসিভ করেন ক্রিকেট অপারেশন্সের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস। এরপর বিসিবি পরিচালক আকরাম খান, ফাহিম সিনহা, নাজমুল আবেদিন ফাহিম এবং ইফতেখার রহমান মিঠু ফুল দিয়ে বরণ করে নেন ক্রিকেটারদের।

প্রসঙ্গত, পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জয় করেছে বাংলাদেশ। দলীয় পারফরম্যান্সে প্রথমবার পাকিস্তানের বিপক্ষ টেস্ট এবং সিরিজ জয়ের কীর্তি গড়েছে দল। প্রথম টেস্টে ১০ উইকেট ও দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে টাইগাররা।

Advertisement

বাংলাদেশ পাকিস্তান সিরিজ পাকিস্তান ইতিহাস গড়ে দেশে ফিরলেন শান্ত বাংলাদেশ ক্রিকেট

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম