Logo
Logo
×
   

Advertisement

খেলা

ব্যালন ডি’অর জেতার কোনো সম্ভাবনাই দেখছেন না ইয়ামাল

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৬ এএম

ব্যালন ডি’অর জেতার কোনো সম্ভাবনাই দেখছেন না ইয়ামাল

ছবি: সংগৃহীত

Advertisement

এবারের ব্যালন ডি’অরের জন্য ইতোমধ্যেই ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হয়েছে। আর এই তালিকায় বেশির মানুষই রদ্রি, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, আর্লিং হলান্ডদেরই এগিয়ে রাখছেন। আবার কেউ কেউ তরুণ লামিনে ইয়ামাল বা নিকো উইলিয়ামসদেরও এই পুরস্কারের তালিকায় এগিয়ে রাখছেন। 

‘এল হরিমিগুয়েরো’ নামের এক টেলিভিশন অনুষ্ঠানের সাক্ষাৎকারে ইয়ামাল তার ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। অবশ্য এবার ব্যালন ডি’অর জয়ে নিজের কোনো সম্ভাবনা দেখছেন না ইয়ামাল।

তিনি বলেছেন, আমরা নিকোর সঙ্গে তালিকায় আছি। প্রথমে তার নাম এসেছে, পরে আমার। আমার ব্যালন ডি’অর জয়ের কোনো সম্ভাবনা নেই।

১৭ বছর বয়সি ইয়ামাল মূলত ব্যালন ডি’অর পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন স্পেনের হয়ে সর্বশেষ ইউরোতে দুর্দান্ত খেলে। স্পেনের ২০২৪ ইউরো জয়ে টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি। বার্সার হয়েও দুর্দান্ত এই তরুণ ফুটবলার।

Advertisement

ব্যালন ডি’অর জেতার ইয়ামাল

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম