Logo
Logo
×

Advertisement

খেলা

জিম আফ্রো টি-১০ লিগে কেমন কাটছে এনামুল-সাব্বিরের

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৫ পিএম

জিম আফ্রো টি-১০ লিগে কেমন কাটছে এনামুল-সাব্বিরের

এনামুল ও সাব্বির

Advertisement

বাংলাদেশে জাতীয় দলের ক্রিকেটাররা ভারত সফরে ব্যস্ত সময় কাটালেও এনামুল হক বিজয় ও সাব্বির রহমানরা খেলছেন জিম্বাবুয়ের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট জিম আফ্রো টি-১০ লিগে। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে কেমন করবেন এই ক্রিকেটাররা। তা নিয়ে ছিল প্রশ্ন। যার উত্তর মিলতে শুরু করেছে।

জিম আফ্রো টি–১০ লিগে এনামুল–সাব্বিরের দল এরই মধ্যে ৫টি করে ম্যাচ খেলে ফেলেছে। তবে ব্যাট হাতে তাদের পারফরম্যান্স তেমন আশাব্যঞ্জক নয়। বুলাওয়ে ব্রেভ জাগুয়ার্সের হয়ে এনামুল সর্বশেষ ২ ম্যাচে কিছু রান পেলেও সাব্বিরের ওপর আস্থা হারিয়েছে হারারে বোল্টস। কেননা, দুবার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে দুবারই ব্যর্থ সাব্বিরকে বাদ দিয়েছে দলটি।

এ বছরের মার্চে বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলা এনামুল জিম আফ্রো টি–১০ লিগে এখন পর্যন্ত ৫ ম্যাচে ৩৫ বল খেলে করেছেন ৫৬ রান, স্ট্রাইক রেট ১৬০। একই টুর্নামেন্টে সাব্বির ২ ম্যাচে ৫ বল খেলে করতে পেরেছেন মাত্র ৩ রান, স্ট্রাইক রেট ৬০। সর্বশেষ ২০২২ সালের অক্টোবরে জাতীয় দলে খেলা এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে দুর্ভাগাও বলা যায়। দুটি ম্যাচেই তিনি রানআউট হয়েছেন।

এদিকে এই টুর্নামেন্টে খেলার কথা ছিল লেগস্পিনার রিশাদ হোসেনের। তবে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে যাননি তিনি।

উল্লেখ্য, জিম আফ্রো টি–১০ লিগের প্রথম আসর বসেছিল গত বছর। সেবার বাংলাদেশ থেকে খেলেছিলেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। তারা দুজনই বর্তমানে বাংলাদেশ দলের সঙ্গে কানপুরে আছেন।

Advertisement

সাব্বির রহমান এনামুল বিজয় জিম আফ্রো টি-১০ লিগ

Advertisement

আরও পড়ুন

ম্যানচেস্টার ইউনাইটেডের অবনমনের শঙ্কা কতটা সত্য?

ম্যানচেস্টার ইউনাইটেডের অবনমনের শঙ্কা কতটা সত্য?

আলাভেসকে হারিয়ে ৮৬ বছরের যে রেকর্ড গড়ল বার্সেলোনা

আলাভেসকে হারিয়ে ৮৬ বছরের যে রেকর্ড গড়ল বার্সেলোনা

ব্যালন ডি’অর জয়ের আনন্দের পরই পেনাল্টি মিস কেইনের

ব্যালন ডি’অর জয়ের আনন্দের পরই পেনাল্টি মিস কেইনের

পাকিস্তান দলের নায়ক কে এই আরাফাত মিনহাস

পাকিস্তান দলের নায়ক কে এই আরাফাত মিনহাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম