Logo
Logo
×

Advertisement

খেলা

রোনালদোর অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া কত জানেন?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৫:০৫ পিএম

রোনালদোর অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া কত জানেন?

Advertisement

বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম সেরা তারকা হলেন ক্রিশ্চিয়ানো রোনালাদো। পর্তুগালের এই তারকা ফুটবলার ২০২২ সালের নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যোগ দেন সৌদি আরবের ক্লাব আল নাসরে।

ইউনাইটেডের হয়ে ৩৬৪ ম্যাচে ১৪৫ গোল করেছেন রোনালদো। ম্যানইউ ছেড়ে রোনালদো যখন সৌদি আরবে চলে আসেন তখন তাকে পারিবারসহ থাকার জন্য রিয়াদের ফোর সিজন হোটেলের নতুন একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের দুই তলা ভাড়া করে দেয় আল নাসর। 

এটি কোনো সাধারণ হোটেল ছিল না, এটি ছিল রাজধানী রিয়াদের ফোর সিজনস হোটেল। অ্যাপার্টমেন্টের ৪৮তম এবং ৫০তম তলায় দ্য কিংডম স্যুটে অবস্থান করছিলেন রোনালদো ও তার পরিবার। 

দুই ফ্লোরে রোনালদোর পরিবাররের জন্য ৪০০০ বর্গফুটজুড়ে ১৭টি রুম বরাদ্দ ছিল। প্রতি মাসে ২৫০,০০০ পাউন্ড ভাড়া দিতে হতো। সেই ফ্লোর থেকেই পুরো শহর দেখা যেত; যা ছিল চমকপ্রদ। আলো-বাতাসে কোনো কমতি ছিল না। শুধু তাই নয়, সেখান থেকে খুব সহজেই বিমানবন্দর যাওয়া যায়।

সৌদি আরবের ক্লাব আল নাসর রোনালদোর সঙ্গে থাকা-খাওয়া আনুষঙ্গিক খরচ বাদে বছরে ১৭৩ মিলিয়ন পাউন্ডে চুক্তি করে। আল নাসরের হয়ে ইতোমধ্যে ৭৮ ম্যাচে অংশ নিয়ে রোনালদো করেছেন ৭১টি গোল।

Advertisement

রোনালদো অ্যাপার্টমেন্ট মাস ভাড়া

Advertisement

আরও পড়ুন

আজকের খেলা: ০৯ নভেম্বর ২০২৬

আজকের খেলা: ০৯ নভেম্বর ২০২৬

আট গোলের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ মুহূর্তে হার এড়াল ইউনাইটেড

আট গোলের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ মুহূর্তে হার এড়াল ইউনাইটেড

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

এশিয়া কাপে ভারতকে হারাল পাকিস্তান

এশিয়া কাপে ভারতকে হারাল পাকিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম