Logo
Logo
×

Advertisement

খেলা

ভারত-অস্ট্রেলিয়ার ‘ফাইনাল’ টেস্টে আম্পায়ারিং করবেন শরফুদ্দৌলা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:০৬ পিএম

ভারত-অস্ট্রেলিয়ার ‘ফাইনাল’ টেস্টে আম্পায়ারিং করবেন শরফুদ্দৌলা

আম্পায়ার শরফুদ্দৌলা (বামে) ও বিরাট কোহলি

Advertisement

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ খেলছে ভারত এবং অস্ট্রেলিয়া। এরই মধ্যে সিরিজের তিন টেস্ট শেষ, বাকি দুই টেস্ট। সে দুই টেস্টেই আম্পায়ারিং করবেন আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হতে যাওয়া সিরিজের চতুর্থ টেস্টে টিভি আম্পায়ারের ভূমিকায় থাকবেন শরফুদ্দৌলা। আর ৩ জানুয়ারি থেকে সিডনিতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ইংলিশ আম্পায়ার মাইকেল গফের সঙ্গে মাঠেই দায়িত্ব পালন করবেন তিনি।

চতুর্থ টেস্টের ফলাফল বিবেচনায় ভারত-অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্ট হয়ে উঠতে পারে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ। কারণ তিন টেস্ট শেষে ১-১ সমতায় রয়েছে দুই দল। চতুর্থ টেস্ট ড্র হলে শেষ টেস্ট হয়ে উঠতে পারে সিরিজের ফল নির্ধারণী ম্যাচ।

এর আগে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার টেস্ট সিরিজেও দুর্দান্ত আম্পায়ারিংয়ে আলোচনা আসেন আইসিসির এই ম্যাচ অফিসিয়াল। ডারবান টেস্টে তার দেওয়া ৮টি সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়ে প্রতিটিতেই ব্যর্থ হয়েছে প্রোটিয়া-লঙ্কান ক্রিকেটাররা। এর মধ্যে শতভাগই সফল ছিলেন আইসিসির এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত।

Advertisement

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত বোর্ডার-গাভাস্কার ট্রফি আইসিসি

Advertisement

আরও পড়ুন

কোহলির ব্যাটিংকে ‘বিরক্তিকর’ বললেন কিউই পেসার

কোহলির ব্যাটিংকে ‘বিরক্তিকর’ বললেন কিউই পেসার

সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা

সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা

সাফ চ্যাম্পিয়নশিপ এক টিকিটে দুই ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

এক টিকিটে দুই ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

ফুটবল ম্যাচ ৯০ মিনিট হওয়ার পেছনের গল্প জানেন কি?

ফুটবল ম্যাচ ৯০ মিনিট হওয়ার পেছনের গল্প জানেন কি?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম