Logo
Logo
×

Advertisement

খেলা

মেয়েদের হকির ফাইনালে যাওয়ার লড়াই আজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৯:৫০ এএম

মেয়েদের হকির ফাইনালে যাওয়ার লড়াই আজ

ছবি: সংগৃহীত

Advertisement

দেশে এই প্রথম মেয়েদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বড় কোনো হকি টুর্নামেন্ট। পাঁচ দলের ডেভেলপমেন্ট কাপ নারী হকি টুর্নামেন্টে ক-গ্রুপ থেকে চার ম্যাচের সবকটি জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে যশোর। প্রতিপক্ষের জালে ২৩ গোল দিলেও নিজেরা হজম করেছে মাত্র দুটি।

দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে এই গ্রুপের রানার্সআপ দল হিসাবে শেষ চার নিশ্চিত করেছে রাজশাহী।

অন্যদিকে ছয় দলের বি-গ্রুপে পাঁচ ম্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। প্রতিপক্ষকে ৮২ গোল দিলেও নিজেরা হজম করেছে মাত্র একটি।

এই গ্রুপের কিশোরগঞ্জ তিন জয় ও দুই হারে নয় পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে শেষ চার নিশ্চিত করেছে। আজ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম সেমিতে ক-গ্রুপ চ্যাম্পিয়ন যশোর এবং খ-গ্রুপের রানার্সআপ কিশোরগঞ্জ এবং বিমানবাহিনী টার্ফে দ্বিতীয় সেমিতে খ-গ্রুপ চ্যাম্পিয়ন বিকেএসপি এবং ক-গ্রুপ রানার্সআপ রাজশাহী মুখোমুখি হবে। দুটি ম্যাচই শুরু হবে সকাল ৯টায়।

Advertisement

হকি যশোর নারী হকি

Advertisement

আরও পড়ুন

আট গোলের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ মুহূর্তে হার এড়াল ইউনাইটেড

আট গোলের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ মুহূর্তে হার এড়াল ইউনাইটেড

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

এশিয়া কাপে ভারতকে হারাল পাকিস্তান

এশিয়া কাপে ভারতকে হারাল পাকিস্তান

২০২৬ সালে আর মাঠে ফেরা হবে না নয়্যারের

২০২৬ সালে আর মাঠে ফেরা হবে না নয়্যারের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম