Logo
Logo
×

Advertisement

খেলা

পিএসএলে নিজের নামে ফ্র্যাঞ্চাইজি চান শোয়েব আখতার

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১২:৫০ পিএম

পিএসএলে নিজের নামে ফ্র্যাঞ্চাইজি চান শোয়েব আখতার

Advertisement

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে শোয়েব আখতার ভিন্ন এক অধ্যায়ই সৃষ্টি করে গেছেন। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ নামে সারা দুনিয়ায় এক নামে চিনিয়েছেন তার শহর রাওয়ালপিন্ডিকে। এবার সে নামের ওপর একটি পিএসএল ফ্র্যাঞ্চাইজি চাইলেন তিনি। 

ক্রিকেট ইতিহাসের দ্রুততম ডেলিভারি করার রেকর্ডের মালিক শোয়েব চলতি পিএসএল মৌসুম নিয়ে আলোচনার সময় তার প্রস্তাবটি তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি যদি বলি নতুন দলের নাম ‘পিণ্ডি এক্সপ্রেস’ হতে হবে, তবে তোমরা সবাই এই হ্যাশট্যাগের পক্ষে কথা বলবে... পিণ্ডি রাজপুত্রদের শহর, প্রতিভায় ভরা শহর।’

আখতার আরও উল্লেখ করেন, রাওয়ালপিন্ডি অঞ্চল থেকে উঠে এসেছেন মোহাম্মদ ওয়াসিম এবং হারিস রউফের মতো দ্রুতগতির বোলাররাও, যা শহরটির ক্রিকেট ঐতিহ্যের প্রমাণ বহন করে।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম গত কয়েক পিএসএল আসরে নিয়মিত ম্যাচ আয়োজন করেছে এবং হাই-স্কোরিং ম্যাচের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। আখতারের মতে, এখন সময় এসেছে রাওয়ালপিন্ডির জন্য একটি পূর্ণাঙ্গ ফ্র্যাঞ্চাইজি দেওয়ার।

এদিকে, পিএসএল সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে আলোচনা ক্রমেই বাড়ছে। পিএসএল-এর চিফ অপারেটিং অফিসার সালমান নাসির জানিয়েছেন, আগামী বছরের ১১তম আসরে দুটি নতুন দল যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘আমরা যখন ঐতিহ্যবাহী ক্রিকেট সেন্টারগুলোতে ক্রিকেট ফিরিয়ে এনেছি, তখন এখন সময় এসেছে এর বাইরেও পিএসএল সম্প্রসারণের।’

২০১৬ সালে পাঁচটি দলের মাধ্যমে পিএসএল যাত্রা শুরু করে এবং ২০১৮ সালে যুক্ত হয়েছিল মুলতান সুলতানস। এবার নতুন দুই দলের সম্ভাবনার মাঝে আখতারের প্রস্তাব পিএসএল-এর আগামী অধ্যায়ে রাওয়ালপিন্ডির বড় ভূমিকা রাখার পথ তৈরি করতে পারে।

Advertisement

পিএসএল শোয়েব আখতার

Advertisement

আরও পড়ুন

ফুটবল খেলা দেখতে স্ত্রীকে চেয়ারে বেঁধে রাখলেন স্বামী, এরপর...

ফুটবল খেলা দেখতে স্ত্রীকে চেয়ারে বেঁধে রাখলেন স্বামী, এরপর...

ব্যালন ডি’অরের আগেই বর্ষসেরার তালিকা প্রকাশ, হতাশ ইয়ামাল-মেসিরা

ব্যালন ডি’অরের আগেই বর্ষসেরার তালিকা প্রকাশ, হতাশ ইয়ামাল-মেসিরা

অবসর ভেঙে ফিরছেন রোনালদিনিও, জানা গেল দিনক্ষণ

অবসর ভেঙে ফিরছেন রোনালদিনিও, জানা গেল দিনক্ষণ

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম