Logo
Logo
×

Advertisement

খেলা

নেদারল্যান্ডস সিরিজে খেলবেন না মিরাজ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৫:৩১ পিএম

নেদারল্যান্ডস সিরিজে খেলবেন না মিরাজ

মেহেদী হাসান মিরাজ। ফাইল ছবি

Advertisement

এশিয়া কাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। তবে এই সিরিজে থাকছেন না তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

এই সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে থাকলেও মিরাজ শেষ মুহূর্তে বোর্ডের কাছে ছুটি চেয়েছেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ১৫ দিনের ছুটির আবেদন করেন তিনি।

নেদারল্যান্ডস সিরিজের চূড়ান্ত স্কোয়াড এখনও ঘোষণা করেনি বিসিবি। মিরাজের বিকল্প হিসেবে কে সুযোগ পাবেন তা এখনও নিশ্চিত নয়। আসন্ন এই সিরিজের সূচি আগেই ঘোষণা হয়েছে।

সূচি অনুযায়ী আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচই মাঠে গড়াবে ৩০ আগস্ট। আর সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর।

সিরিজের সব ম্যাচই রাখা হয়েছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। সিরিজ শুরুর আগে তিনদিন সিলেটে অনুশীলন করবেন ডাচ ক্রিকেটাররা। বাংলাদেশ দল এরই মধ্যে নিজেদের ক্যাম্প শুরু করেছে।

Advertisement

বাংলাদেশ ক্রিকেট মেহেদী হাসান মিরাজ

Advertisement

আরও পড়ুন

বিতর্কের মুখে রোনালদোর সেই গোল

বিতর্কের মুখে রোনালদোর সেই গোল

‘ভিনি জুনিয়র আইনে’ লাল কার্ড দেখলেন নেইমার

‘ভিনি জুনিয়র আইনে’ লাল কার্ড দেখলেন নেইমার

আফগান সিরিজে নতুন বিতর্ক, আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলল বাংলাদেশ

আফগান সিরিজে নতুন বিতর্ক, আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলল বাংলাদেশ

অস্ট্রেলিয়া গিয়ে আরও বড় দুঃসংবাদ পেলেন নাহিদ রানা

অস্ট্রেলিয়া গিয়ে আরও বড় দুঃসংবাদ পেলেন নাহিদ রানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম