Logo
Logo
×

Advertisement

খেলা

‘বিসিবিতে নব্য ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠেছে’

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৯:১২ এএম

‘বিসিবিতে নব্য ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠেছে’

Advertisement

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অক্টোবরে হওয়ার কথা রয়েছে। তার আগে বিসিবির কার্যক্রম দেখে ক্লাব সংগঠকরা নির্বাচন বন্ধ করার গন্ধ পাচ্ছেন। নির্বাচন এই সময়ে আদৌ হবে কিনা তা নিয়ে সংশয়ের শেষ নেই। 

এখন পর্যন্ত নির্বাচন নিয়ে তেমন কোনো আলোচনা বিসিবি থেকে আসেনি। বরং ক্রিকেটকে এগিয়ে নেওয়ার আলোচনাগুলোই করছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। নির্বাচন নিয়ে শোরগোল, প্রস্তুতি, পরিকল্পনা ও বাস্তবায়নে ঘাটতি দেখতে পাচ্ছে ঢাকা লিগের ৭৬টি ক্লাবের সংগঠকদের সংগঠন ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন’। 

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে বিসিবি নির্বাচনে ষড়যন্ত্রের ইঙ্গিতের কথা জানিয়েছেন তারা। যেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক বোরহানুল হোসেন। 

কাল আলোচনার পর বোরহানুল হোসেন বলেন, ‘বিসিবিতে ‘নব্য ফ্যাসিস্ট’রা মাথাচাড়া দিয়ে উঠেছে। বিসিবির আসন্ন নির্বাচনকে ঘিরে চক্রান্ত হচ্ছে। সংগঠকদের নানাভাবে অসম্মান করা হচ্ছে।’ 

অসম্মানের বিষয়টি যে মাহবুবুল আনামকে ঘিরে সেটা অনেকটাই স্পষ্ট। সম্প্রতি তাকে নিয়ে বিভিন্ন সমালোচনা হলে এবার বিসিবির নির্বাচন করবেন না বলে জানিয়েছেন মাহবুবুল। 

এ বিষয়ে বোরহানুল বলেন, ‘আমার মনে হয়, কারোরই মাহবুবুল আনামের সঙ্গে কাজ করতে কোনো অস্বস্তি আছে। ক্রিকেট সংগঠক হিসেবে তার তুলনা হয় না।’ 

সভাপতি রফিকুল ইসলামের দাবি, অ্যাডহক কমিটি করে বোর্ড পরিচালনার চক্রান্ত হচ্ছে। গঠনতন্ত্রের কথা মনে করিয়ে দিয়ে তিনি যোগ করেন, ‘বিসিবির গঠনতন্ত্রে অ্যাডহক কমিটি দিয়ে বোর্ড চালানোর কথা নেই। অ্যাডহক কমিটি যেরকম পরিবেশ-পরিস্থিতিতে করার প্রয়োজন, সেরকম পরিবেশ-পরিস্থিতিও এখন নেই। আমরা নির্বাচন চাই।’ 

অ্যাডহক কমিটি কারা করছে কিংবা ষড়যন্ত্র কারা করছে সেসব নিয়ে নির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেননি তারা। তিনি বলেন, ‘আমি নাম বলতে চাই না, তবে আপনারা দেখেছেন, একজন সংগঠকের ব্যক্তিগত কিছু বিষয় সামনে এনে তাকে অসম্মানিত করা হচ্ছে।’

Advertisement

বাংলাদেশ ক্রিকেট বিসিবি

Advertisement

আরও পড়ুন

আলভারেজ ক্ষমা চাওয়ায় খুশি সিমিওনে

আলভারেজ ক্ষমা চাওয়ায় খুশি সিমিওনে

২৫ বছরের সম্পর্কের অবসান ঘটাচ্ছেন অ্যান্ডারসন

২৫ বছরের সম্পর্কের অবসান ঘটাচ্ছেন অ্যান্ডারসন

রিয়াল মাদ্রিদকে সহজভাবে নিচ্ছেন না গাভি

রিয়াল মাদ্রিদকে সহজভাবে নিচ্ছেন না গাভি

প্রিমিয়ার লিগে লাল কার্ডের সেঞ্চুরি চেলসির

প্রিমিয়ার লিগে লাল কার্ডের সেঞ্চুরি চেলসির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম