Logo
Logo
×

Advertisement

রাজধানী

দগ্ধ আল আমিনও চলে গেলেন

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৩ এপ্রিল ২০১৮, ১১:৫৩ এএম

দগ্ধ আল আমিনও চলে গেলেন

Advertisement

রাজধানীর মিরপুরের কাফরুল এলাকার পূর্ব কাজীপাড়ায় সাদিক এমব্রয়ডারি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম আল আমিন (১৯)।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

অগ্নিকাণ্ডের পর থেকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। আগুনে তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এর আগে মাসুম (১৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।

শুক্রবার রাত সোয়া ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন কারখানার ভেতর ঘুমিয়ে থাকা তিন শ্রমিক। 

অগ্নিকাণ্ডের ঘটনায় আহত শ্রমিক মহিউদ্দিন (২১) এখনও চিকিৎসাধীন। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।

Advertisement

দগ্ধ মৃত্যু

Advertisement

আরও পড়ুন

তারানা হালিমকে ধরতে গুলশানে পুলিশের অভিযান

তারানা হালিমকে ধরতে গুলশানে পুলিশের অভিযান

প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প

পোশাক খাত নিয়ে নানা ষড়যন্ত্র ও উসকানি চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

পোশাক খাত নিয়ে নানা ষড়যন্ত্র ও উসকানি চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

রাজধানীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজধানীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম