Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে অপরিচিত কলে বিরক্ত, সাইলেন্ট করবেন কিভাবে?

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১১:০৮ পিএম

হোয়াটসঅ্যাপে অপরিচিত কলে বিরক্ত, সাইলেন্ট করবেন কিভাবে?

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে বিনামূল্যে টেক্সট, ভয়েস ও ভিডিও কলের সুবিধার পাশাপাশি ছবি, ডকুমেন্ট ও লোকেশন শেয়ার করার অন্যতম যোগাযোগমাধ্যম হিসেবে বর্তমানে অধিক জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। তবে যেকোনো ব্যক্তি ফোন নম্বর জানলেই কল করতে পারায় অনেক সময় অপরিচিত বা অচেনা নম্বর থেকে আসা কল ব্যবহারকারীদের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সমস্যাটি কমাতে হোয়াটসঅ্যাপে রয়েছে একটি কার্যকর ফিচার, যার মাধ্যমে অপরিচিত নম্বরের কল সাইলেন্ট করে রাখা যায়।

ফিচারটি চালু থাকলে যাদের সঙ্গে আগে কখনো যোগাযোগ হয়নি বা যেসব নম্বর ফোনে সংরক্ষিত নেই, সেসব নম্বর থেকে আসা হোয়াটসঅ্যাপ কল ফোনে রিং করবে না।  ফলে স্প্যাম, প্রতারণামূলক বা অপ্রয়োজনীয় কলের কারণে বারবার বিরক্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।

ফিচারটি চালু করবেন যেভাবে 

অ্যান্ড্রয়েড ফোনে সুবিধাটি পেতে প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলতে হবে।  ওপরের ডান পাশে থাকা তিনটি বিন্দুতে ট্যাপ করে ‘সেটিংস’ অপশনে যেতে হবে।  সেখানে ‘প্রাইভেসি’ বিভাগে প্রবেশ করে নিচের দিকে স্ক্রল করলে ‘কলস’ নামের একটি সেকশন পাওয়া যাবে।  সেখান থেকেই ‘সাইলেন্স আননোন কলারস’ বা অপরিচিত নম্বরের কল সাইলেন্ট রাখার অপশনটি চালু করা যাবে।  এই সেটিং চালু করার পর ফোনে সেভ করা নেই এমন নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল এলে রিংটোন বাজবে না।  তবে কলটি কলস ট্যাবে দেখা যাবে এবং চাইলে সেখান থেকেই কল রিটার্ন করা যাবে।

নিরাপত্তার বাড়তি সুবিধা

এই ফিচার শুধু বিরক্তি কমায় না, বরং নিরাপত্তার দিক থেকেও কার্যকর।  কারণ অপরিচিত নম্বর থেকে সরাসরি কল রিসিভ না হওয়ায় স্প্যাম বা প্রতারণার ঝুঁকি হ্রাস পায়।  তবে ব্যবহারকারী যদি কোনো অপরিচিত নম্বরে আগে কল করেন বা বার্তা পাঠান, তাহলে ভবিষ্যতে সেই নম্বর থেকে আসা কল আর সাইলেন্ট থাকবে না।

এছাড়া নির্দিষ্ট কোনো ব্যক্তি বা নম্বরের কাছ থেকে একেবারেই কল পেতে না চাইলে হোয়াটসঅ্যাপের ব্লক অপশন ব্যবহার করে তাকে স্থায়ীভাবে ব্লক করা যায়।

হোয়াটসঅ্যাপের এ সুবিধা ব্যবহার করে সহজেই ব্যবহারকারীরা আরও শান্ত ও নিরাপদ কলিং অভিজ্ঞতা নিশ্চিত করতে পারেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সুপার কম্পিউটার নাকি কোয়ান্টাম কম্পিউটার, কোনটি বেশি শক্তিশালী?

সুপার কম্পিউটার নাকি কোয়ান্টাম কম্পিউটার, কোনটি বেশি শক্তিশালী?

মিলনের পর সঙ্গীকে খেয়ে ফেলে স্ত্রী অক্টোপাস

মিলনের পর সঙ্গীকে খেয়ে ফেলে স্ত্রী অক্টোপাস

স্টারলিংক নিয়ে মুখোমুখি মাস্ক-ভারত, পালটাপালটি বার্তা

স্টারলিংক নিয়ে মুখোমুখি মাস্ক-ভারত, পালটাপালটি বার্তা

চ্যাটজিপিটিতে ভয়াবহ ‘ঝুঁকি’, কিশোরদের সতর্ক করল গবেষণা

চ্যাটজিপিটিতে ভয়াবহ ‘ঝুঁকি’, কিশোরদের সতর্ক করল গবেষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম