Logo
Logo
×
   

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

এআইয়ের সাহায্য নিয়ে ১৬টি নতুন ভাইরাস বানালেন বিজ্ঞানীরা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১২:২৬ পিএম

এআইয়ের সাহায্য নিয়ে ১৬টি নতুন ভাইরাস বানালেন বিজ্ঞানীরা

সংগৃহীত

Advertisement

বিজ্ঞানীরা প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নতুন ভাইরাস তৈরি করেছেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং আর্ক ইনস্টিটিউটের গবেষকরা এই কাজ করেছেন। তাদের গবেষণা সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

গবেষকরা ‘ইভো’ নামের একটি এআই মডেলকে লাখ লাখ প্রাণী, উদ্ভিদ ও জীবাণুর ডিএনএ শেখান। এরপর তারা মডেলটিকে ফাই এক্স-১৭৪ নামের একটি ভাইরাসের জিনগত তথ্য দিয়ে প্রশিক্ষণ দেন। এই ভাইরাস শুধু ব্যাকটেরিয়া সংক্রমিত করে, মানুষের জন্য ক্ষতিকর নয়।

এআই মডেলটি সাত লাখ নতুন ভাইরাসের নকশা তৈরি করে। এর মধ্যে থেকে গবেষকরা ২৮৫টি নকশা বেছে নেন এবং সেগুলো ব্যাকটেরিয়ায় প্রবেশ করান। শেষে ১৬টি নকশা থেকে সত্যিকারের কার্যকর ভাইরাস তৈরি হয়। কিছু ভাইরাস প্রাকৃতিক ভাইরাসের চেয়েও দ্রুত বংশবিস্তার করতে পেরেছে।

জনস হপকিন্স সেন্টার ফর হেলথ সিকিউরিটির গবেষক মরিৎজ হানকে বলেন, সরকার ও বিজ্ঞান সংস্থাগুলো এখনো এই বিষয়ে প্রয়োজনীয় নিয়ম তৈরি করতে পারেনি। তিনি বলেন, ‘এখানে একটা বড় ফারাক রয়ে গেছে।’

গবেষকরা সতর্কতা হিসেবে মানুষকে সংক্রমিত করতে পারে এমন কোনো ভাইরাসের তথ্য মডেলটিকে শেখাননি। এতে এই এআই মানুষের জন্য বিপজ্জনক কোনো ভাইরাস তৈরি করতে পারবে না।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এই প্রযুক্তি ভুল হাতে পড়লে বিপজ্জনক জীবাণু তৈরির ঝুঁকি থাকতে পারে। একই সঙ্গে এই প্রযুক্তি ভবিষ্যতে ওষুধ ও চিকিৎসাবিজ্ঞানে কাজে লাগতে পারে বলেও তারা মনে করছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম