Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০২:২৩ পিএম

বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

ছবি: সংগহীত

Advertisement

চ্যাটজিপিটির ফ্রি ব্যবহারকারীদের জন্য টেক্সটভিত্তিক চ্যাটের সীমা তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ওপেনএআই। একই সঙ্গে চালু করা হচ্ছে নতুন ‘থিংক’ বাটন। এক বিলিয়নের বেশি সাপ্তাহিক ব্যবহারকারী অতিক্রম করার পর এটিকে প্ল্যাটফর্মটির অন্যতম বড় আপডেট হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, জিপিটি-৫.৬ লুনা (GPT-5.6 Luna) মডেলটি ফ্রি ও গো (Go) ব্যবহারকারীদের জন্য ডিফল্ট মডেল হিসেবে চালু হবে। এটি বর্তমান জিপিটি-৫.৫ মডেলের জায়গা নেবে। চলতি সপ্তাহ থেকেই নতুন মডেল উন্মুক্ত করা শুরু হবে। আর আগামী সপ্তাহ থেকে ফ্রি ব্যবহারকারীরা আনলিমিটেড টেক্সট চ্যাট এবং নতুন ‘থিংক’ বাটন ব্যবহার করতে পারবেন।

ওপেনএআই জানিয়েছে, ‘থিংক’ বাটনের মাধ্যমে ব্যবহারকারীরা জটিল প্রশ্নের ক্ষেত্রে মডেলকে আরও গভীরভাবে বিশ্লেষণ ও যুক্তি প্রয়োগ করতে বলতে পারবেন। তবে ফাইল আপলোড, ছবি তৈরি, ভয়েস ফিচার এবং ছবি বিশ্লেষণের বর্তমান সীমাবদ্ধতায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা

প্লাস ও প্রো গ্রাহকদের জন্য জিপিটি-৫.৬ সল (GPT-5.6 Sol) নামে আরও উন্নত একটি মডেল চালু করছে ওপেনএআই।

প্রতিষ্ঠানটির দাবি, নতুন মডেলটি দৈনন্দিন বিভিন্ন কাজ—যেমন প্রশ্নের উত্তর দেওয়া, ওয়েব গবেষণা, লেখা, পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ এবং পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আরও দ্রুত, সংক্ষিপ্ত ও নির্ভরযোগ্য ফল দেবে।

এ ছাড়া প্লাস ও প্রো ব্যবহারকারীরা নতুন ‘থিংকিং স্লাইডার’ সুবিধাও পাবেন। এর মাধ্যমে কাজের জটিলতা অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা কতটা গভীরভাবে চিন্তা বা বিশ্লেষণ করবে, তা ব্যবহারকারীরা নিজেরাই নির্ধারণ করতে পারবেন।

ওপেনএআই আরও জানিয়েছে, চ্যাটজিপিটিতে ব্যবহৃত জিপিটি-৫.৬ সল মডেলটি কোডেক্স (Codex) এবং ওয়ার্ক (Work) পণ্যে ব্যবহৃত সংস্করণ থেকে আলাদা।

নির্ভুলতা বেড়েছে

ওপেনএআইয়ের অভ্যন্তরীণ মূল্যায়ন অনুযায়ী, নতুন মডেলগুলোর তথ্যগত নির্ভুলতা আগের জিপিটি-৫.৫ ইনস্ট্যান্ট সংস্করণের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, জিপিটি-৫.৬ লুনা মডেলে তথ্যগত ভুলের হার ৬২ শতাংশ এবং জিপিটি-৫.৬ সল মডেলে ৬৮ শতাংশ পর্যন্ত কমেছে।

জিপিটি-৫.৬ সল ইতোমধ্যে প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। অন্যদিকে ফ্রি ও গো ব্যবহারকারীদের জন্য জিপিটি-৫.৬ লুনা এবং আনলিমিটেড টেক্সট চ্যাট সুবিধা ধাপে ধাপে আগামী এক সপ্তাহের মধ্যে চালু করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিরাপত্তা পরীক্ষায় ব্যর্থ হওয়ায় জিপিটি-৬.১ অ্যাস্ট্রা প্রকাশ করছে না ওপেনএআই

নিরাপত্তা পরীক্ষায় ব্যর্থ হওয়ায় জিপিটি-৬.১ অ্যাস্ট্রা প্রকাশ করছে না ওপেনএআই

যেভাবে অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট হ্যাক করল ওপেনএআই

যেভাবে অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট হ্যাক করল ওপেনএআই

চ্যাটজিপিটির চেয়ে মিউজের ডাউনলোড বেশি

চ্যাটজিপিটির চেয়ে মিউজের ডাউনলোড বেশি

চ্যাটজিপিটিতে গুরুত্বপূর্ণ কথোপকথন মুছবেন নাকি আর্কাইভ করবেন?

চ্যাটজিপিটিতে গুরুত্বপূর্ণ কথোপকথন মুছবেন নাকি আর্কাইভ করবেন?

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

চ্যাটজিপিটিতে চ্যাট ডিলিট বা আর্কাইভ করার সহজ নিয়ম

চ্যাটজিপিটিতে চ্যাট ডিলিট বা আর্কাইভ করার সহজ নিয়ম

আরও পড়ুন

নিরাপত্তা পরীক্ষায় ব্যর্থ হওয়ায় জিপিটি-৬.১ অ্যাস্ট্রা প্রকাশ করছে না ওপেনএআই

নিরাপত্তা পরীক্ষায় ব্যর্থ হওয়ায় জিপিটি-৬.১ অ্যাস্ট্রা প্রকাশ করছে না ওপেনএআই

ট্রুকলারে এক ক্লিকেই যাচাই করা যাবে সন্দেহজনক লিংক

ট্রুকলারে এক ক্লিকেই যাচাই করা যাবে সন্দেহজনক লিংক

পেনড্রাইভের মাথায় দুই ছিদ্রের রহস্য কী

পেনড্রাইভের মাথায় দুই ছিদ্রের রহস্য কী

আইফোন ১৮ প্রো ম্যাক্সের যে অসুবিধা ভাবাচ্ছে ব্যবহারকারীদের

আইফোন ১৮ প্রো ম্যাক্সের যে অসুবিধা ভাবাচ্ছে ব্যবহারকারীদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম