Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

কনটেন্ট নির্মাতাদের অগ্রাধিকার দিতে যে পরিবর্তন আনছে ইউটিউব

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পিএম

কনটেন্ট নির্মাতাদের অগ্রাধিকার দিতে যে পরিবর্তন আনছে ইউটিউব

Advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি অডিও, ছবি ও ভিডিওর সংখ্যা দ্রুত বাড়ছে। এমন অবস্থায় নতুন নীতিমালা ঘোষণা করল ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম ইউটিউব।

নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট ধরনের এআই-নির্ভর ভিডিও ইউটিউব পার্টনার প্রগ্রামের মাধ্যমে আয় করার সুযোগ হারাচ্ছে। ইউটিউব জানিয়েছে, প্ল্যাটফরমে নিম্নমানের, পুনরাবৃত্তিমূলক ও বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার রোধ এবং মৌলিক ও মানসম্মত ভিডিওকে উৎসাহিত করতেই এ সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা।

ইউটিউবের নতুন নীতিমালা অনুযায়ী, তিন রকম ভিডিওকে ‘ইন-অথেনটিক (অপ্রামাণ্য) কনটেন্ট’ হিসেবে বিবেচনা করা হবে, একই ধরনের বা বারবার পুনরাবৃত্তি করা এআই-নির্ভর ভিডিও। দর্শকদের আবেগকে বিভ্রান্ত, প্রভাবিত বা অস্বস্তিতে ফেলার উদ্দেশ্যে তৈরি কনটেন্ট।

স্বাস্থ্য, চিকিৎসা, অর্থনীতি বা আইনি পরামর্শের মতো সংবেদনশীল বিষয়ে মানবসদৃশ এআই চরিত্র ব্যবহার করে তৈরি ভিডিও। ইউটিউব জানায়, সাম্প্রতিক সময়ে এআই-এর সহযোগিতায় অসংখ্য নিম্নমানের ভিডিও তৈরি ও প্রকাশের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এতে প্ল্যাটফরমের মান যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি দর্শকের অভিজ্ঞতা এবং বিজ্ঞাপনদাতাদের আস্থাও কমার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এ কারণেই তারা এখন এমন কনটেন্টকে অগ্রাধিকার দিতে চায়, যা মৌলিক, সৃজনশীল, তথ্যভিত্তিক এবং দর্শকদের জন্য প্রকৃত মূল্য সৃষ্টি করে।

তবে ইউটিউব এআই দিয়ে তৈরি সব ধরনের ভিডিও নিষিদ্ধ করেনি। মৌলিক, তথ্যসমৃদ্ধ এবং ইউটিউবের নীতিমালা অনুসরণ করে যেসব ভিডিও তৈরি করা হবে, সেগুলো আগের মতোই মনিটাইজেশনের আওতাধীন থাকতে পারে।

ইউটিউবের নতুন এই সিদ্ধান্তের ফলে এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি করা নির্মাতাদের এখন থেকে ভিডিও তৈরি ও প্রকাশের ক্ষেত্রে আরো সতর্ক থাকতে হবে। তাদের মৌলিকতা ও তথ্যের নির্ভুলতার ওপর বেশি গুরুত্ব দিতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অন্যের ভিডিও কপি করলেই বিপদ, শর্টস নিয়ে বড় সিদ্ধান্ত ইউটিউবের

অন্যের ভিডিও কপি করলেই বিপদ, শর্টস নিয়ে বড় সিদ্ধান্ত ইউটিউবের

ফেসবুক-ইউটিউব থেকে দ্রুত আয়ের কার্যকর উপায়, আপনিও পারবেন

ফেসবুক-ইউটিউব থেকে দ্রুত আয়ের কার্যকর উপায়, আপনিও পারবেন

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

ভারতে কনটেন্ট ক্রিয়েটরের বাড়ি থেকে কোটি টাকার সম্পদ চুরি

ভারতে কনটেন্ট ক্রিয়েটরের বাড়ি থেকে কোটি টাকার সম্পদ চুরি

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান

আরও পড়ুন

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

কনটেন্ট নির্মাতাদের অগ্রাধিকার দিতে যে পরিবর্তন আনছে ইউটিউব

কনটেন্ট নির্মাতাদের অগ্রাধিকার দিতে যে পরিবর্তন আনছে ইউটিউব

বিনামূল্যে আইফোন দেবে অ্যাপল, কারা পাবেন?

বিনামূল্যে আইফোন দেবে অ্যাপল, কারা পাবেন?

চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল ভারতীয়

চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল ভারতীয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম