Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ইউটিউব দেখে চাষ, ফিরোজের বাগানে ঝুলছে থোকায় থোকায় কমলা

Icon

আবদুস সালাম আজাদী, মঠবাড়িয়া (পিরোজপুর)

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম

ইউটিউব দেখে চাষ, ফিরোজের বাগানে ঝুলছে থোকায় থোকায় কমলা

ফিরোজের বাগানে ঝুলছে থোকায় থোকায় কমলা

Advertisement

সৌদি আরবে সিমেন্ট কারখানায় কাজ করতেন ফিরোজ মাতুব্বর। অবসর সময়ে ইউটিউবে দেখতেন কমলা চাষের ভিডিও। সেখান থেকেই দেশে ফিরে কমলার বাগান করার স্বপ্ন দেখেন তিনি। সেই স্বপ্ন বাস্তবায়নে প্রবাসজীবন ছেড়ে দেশে ফিরে মাত্র ৩৩ শতাংশ অনাবাদি জমিতে শুরু করেন কমলা চাষ।

এখন তার বাগানের গাছে গাছে ঝুলছে থোঁকায় থোঁকায় কমলা। ফলন ও বিক্রিতে সফলতা পাওয়ায় বদলে গেছে তার জীবনের গল্প।

ফিরোজের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামে। সাত বছর আগে ওই জমিতে দার্জিলিং জাতের ১২০টি কমলার চারা রোপণ করেন তিনি। বর্তমানে প্রতিটি গাছে ৩০ থেকে ৫০ কেজি কমলা ধরেছে। গত বছর প্রায় চার লাখ টাকার কমলা বিক্রি করেছেন। এ বছর পাঁচ থেকে সাত লাখ টাকার কমলা বিক্রির আশা করছেন তিনি।

সম্প্রতি ফিরোজের বাগানে গিয়ে দেখা যায়, গাছের ডালে ডালে ঝুলছে হলুদ ও সবুজ রঙের কমলা। প্রতিটি থোকায় রয়েছে ১০ থেকে ২০টি পর্যন্ত ফল। আকারে বড় কমলাগুলো স্বাদেও বেশ মিষ্টি। বাগানের খবর ছড়িয়ে পড়ায় দূরদূরান্ত থেকে মানুষ আসছেন তা দেখতে। দর্শনার্থীদের জন্যও কিছু কমলা গাছে রেখে দিয়েছেন ফিরোজ।

ফিরোজ মাতুব্বর জানান, তার বাবা মতিলাল মাতুব্বর ছিলেন প্রান্তিক কৃষক। ছোটবেলা থেকেই বাবার সঙ্গে কৃষিকাজে যুক্ত ছিলেন তিনি। ২০০৫ সালে পৈতৃক জমি ও হালের বলদ বিক্রি করে সৌদি আরবে যান এবং সেখানে একটি সিমেন্ট কারখানায় কয়েক বছর কাজ করেন। প্রবাসে থাকার সময় কুষ্টিয়ার জীবননগরের এক ব্যক্তির সঙ্গে পরিচয়ের সূত্রে কমলা চাষের বিষয়ে বিস্তারিত জানতে পারেন। পাশাপাশি অবসরে ইউটিউবে ভিডিও দেখে দেশে বাগান করার পরিকল্পনা করেন।

পরে দেশে ফিরে জীবননগরের ওমর ফারুক খানের নার্সারি থেকে ১০ হাজার টাকার কমলার চারা সংগ্রহ করেন ফিরোজ। তার স্ত্রী নাসিমা বেগমও শুরুতে বাগানের পরিচর্যায় সহযোগিতা করেন। বর্তমানে টানা পাঁচ বছর ধরে ভালো ফলন পাচ্ছেন তিনি।

ফিরোজ বলেন, ‘কমলা চাষে খরচ তুলনামূলক কম। বাগানের ফল বিক্রির পাশাপাশি চারা উৎপাদন ও বিক্রির পরিকল্পনা রয়েছে। এ বছর চারা বিক্রি করে তিন থেকে চার লাখ টাকা আয়ের প্রত্যাশা করছি।’

স্থানীয় বাসিন্দারা জানান, ফিরোজ যখন কমলা চাষ শুরু করেন, তখন অনেকেই তার উদ্যোগকে পাগলামি মনে করেছিলেন; কিন্তু বাগানে ফল আসার পর সেই ধারণা বদলে গেছে। তার সফলতা দেখে এলাকার অনেক বেকার তরুণ এখন কমলা চাষে আগ্রহী হচ্ছেন।

মঠবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমি বলেন, ‘উপজেলায় প্রায় ৩ হাজার ৫৪০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফল চাষ হয়। এর মধ্যে মাল্টা, কমলা, বাতাবিলেবু ও বারোমাসি সিডলেস লেবু উল্লেখযোগ্য। কৃষি বিভাগের পরামর্শে বেতমোরসহ বিভিন্ন এলাকায় এসব ফলের বাণিজ্যিক চাষ বাড়ছে।’

তিনি আরও বলেন, ‘অল্প জমিতে ফিরোজের কমলা বাগান একটি সম্ভাবনাময় উদ্যোগ। তার সাফল্য দেখে তরুণরা ফল চাষে এগিয়ে এলে বেকারত্ব কমানোর পাশাপাশি স্থানীয় কৃষিতেও ইতিবাচক পরিবর্তন আসবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিআরডিবির নৈশপ্রহরীকে তালাবদ্ধ করে দুই গাড়িতে আগুন

বিআরডিবির নৈশপ্রহরীকে তালাবদ্ধ করে দুই গাড়িতে আগুন

পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

হাসিনার গন্তব্য ফাঁসির মঞ্চ: গণপূর্ত প্রতিমন্ত্রী

হাসিনার গন্তব্য ফাঁসির মঞ্চ: গণপূর্ত প্রতিমন্ত্রী

ইউটিউবে কনটেন্ট বানিয়ে ভাইরাল হতে চান, জানুন কিছু অব্যর্থ কৌশল

ইউটিউবে কনটেন্ট বানিয়ে ভাইরাল হতে চান, জানুন কিছু অব্যর্থ কৌশল

টানা ৫২ ঘণ্টা না ঘুমিয়ে ‘জিটিএ ৬’ শেষ করলেন আইশোস্পিড, এরপর যা ঘটল...

টানা ৫২ ঘণ্টা না ঘুমিয়ে ‘জিটিএ ৬’ শেষ করলেন আইশোস্পিড, এরপর যা ঘটল...

পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা রহস্যময় প্লেট

পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা রহস্যময় প্লেট

আরও পড়ুন

পানির ট্যাংকে লুকিয়েও শেষ রক্ষা হলো না ছাত্রলীগ কর্মীর

পানির ট্যাংকে লুকিয়েও শেষ রক্ষা হলো না ছাত্রলীগ কর্মীর

১৮ বছরের বড় প্রেমিকাকে বিয়ের চাপ, অতঃপর...

১৮ বছরের বড় প্রেমিকাকে বিয়ের চাপ, অতঃপর...

আত্মসমর্পণের পর জামিন পেলেন সেই রুমী

আত্মসমর্পণের পর জামিন পেলেন সেই রুমী

গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা, বগুড়া আ.লীগের ৩০৫ জনের বিরুদ্ধে মামলা

গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা, বগুড়া আ.লীগের ৩০৫ জনের বিরুদ্ধে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম