লুকিয়ে কথা শুনছে স্মার্টফোন, বুঝবেন যেভাবে
Advertisement
আইটি ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আমাদের স্মার্টফোন বা স্মার্ট টিভি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছে? আমাদের ব্যক্তিগত আলাপ আলোচনা ডিভাইসের মাধ্যমে পাচার করছে নাতো!
বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোন বা স্মার্ট টিভি ২৪ ঘণ্টা আপনার প্রতিটা কথা রেকর্ড করে ডেটা সেন্টারে পাঠাচ্ছে—বিষয়টি হুবহু তেমন নাও হতে পারে। তবে আপনার ডিভাইসের ভেতরে থাকা ‘ভয়েস অ্যাসিস্ট্যান্ট’ বা কিছু অ্যাপ কিন্তু ‘ওয়েভ ওয়ার্ড’ শোনার জন্য মাইক অন রাখে। এর চেয়েও বড় কারণ হলো অ্যালগরিদম ও ডেটা ট্র্যাকিং।
ডিভাইস কথা শুনছে কিনা বুঝবেন কীভাবে?
স্ক্রিনের ওপরে Privacy Indicators: আজকাল Android বা iPhone—উভয় ফোনেই মাইক বা ক্যামেরা চালু হলে স্ক্রিনের একদম ওপরের কোণায় একটি সবুজ বা কমলা রঙের ছোট বিন্দু জ্বলে ওঠে। আপনি কথা না বললে তবুও যদি ওই বিন্দুটি দেখতে পান, তবে বুঝবেন ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ মাইক ব্যবহার করছে।
হঠাৎ ব্যাটারি ও ডেটা শেষ হওয়া: ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ যদি নিয়মিত আপনার অডিও ট্র্যাক করে বা ডেটা নেয়, তবে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হবে এবং মোবাইল ডেটার ব্যবহার অস্বাভাবিক বেড়ে যাবে।
কী কী নিরাপত্তা ঝুঁকি বা সিকিউরিটি থ্রেট থাকতে পারে?
গোপনীয়তা নষ্ট: আপনি পরিবারের গোপন কোনো আলোচনা চললে তা যদি ব্যাকগ্রাউন্ডে ডেটা হিসেবে জমা হয়, তবে তা প্রাইভেসির জন্য বড় ক্ষতি।
টার্গেটেড বিজ্ঞাপন ও সাইবার ফ্রড: আপনার পছন্দ-অপছন্দ সাইবার চক্রের হাতে পৌঁছালে সেই সুযোগ নিয়ে ভুয়াে অনলাইন মার্কেটিংয়ের আকর্ষণীয় বিজ্ঞাপন বানিয়ে আপনাকে আর্থিক প্রতারণার ফাঁদে ফেলতে পারে।
এই বিপদ থেকে বাঁচবেন যেভাবে?
১. ফোনের Settings অ্যাপে যান এবং Apps (অথবা Apps & notifications) অপশনে ট্যাপ করুন।
২. সকল অ্যাপের হার্ডওয়্যার অ্যাক্সেস দেখতে Permission manager-এ যান।
৩. Microphone (এবং একইভাবে Camera) অপশনে ট্যাপ করুন। এখানে দেখতে পাবেন কোন কোন অ্যাপের ক্ষেত্রে পারমিশন Allowed only while in use, Ask every time, কিংবা Not allowed করা আছে।
৪. যেসব অ্যাপের মাইক্রোফোন বা ক্যামেরা অ্যাক্সেসের কোনও প্রয়োজন নেই, সেগুলোর পারমিশন Deny করে দিন।
যাচাই করার উপায়:
যে অ্যাপটির পারমিশন আপনি “Don’t allow” করলেন, সেটি ওপেন করে মাইক ব্যবহার করার চেষ্টা করুন। অ্যাপটি তখন নতুন করে পারমিশন চাইবে অথবা মাইক অ্যাক্সেস করতে পারবে না।
স্মার্ট টিভির ক্ষেত্রে কী করবেন?
টিভির রিমোটে আলাদা মাইক বাটন থাকলে শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী সেটি ব্যবহার করুন।
এভাবে একটি সচেতন থাকলেই আপনি থাকবেন আরও সুরক্ষিত ও আপনার পরিবার থাকবে চিন্তামুক্ত।
