Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ফের চালু হলো থ্রিজি–ফোরজি

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০১ জানুয়ারি ২০১৯, ১১:২০ এএম

ফের চালু হলো থ্রিজি–ফোরজি

ফের চালু হলো থ্রিজি–ফোরজি। ফাইল ছবি

Advertisement

ফের থ্রিজি ও ফোরজি সেবা চালু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ২১ মিনিট থেকে মোবাইল ইন্টারনেট সেবা সচল করে দেয় মোবাইল অপারেটরগুলো। 

এদিন সকালে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি মোবাইল অপারেটরগুলোকে থ্রিজি ফোরজি চালুর নির্দেশ দেয়ার পর তারা এ সুবিধা চালু করে বলে জানা গেছে। 

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ২৭ ঘণ্টা বন্ধ রেখে মোবাইল ইন্টারনেট সেবা চালু করার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও তা বন্ধ করার নির্দেশ দিয়েছিল বিটিআরসি।

রোববার ভোট শেষ হওয়ার দুই ঘণ্টা পর সন্ধ্যা সোয়া ৬টায় বিটিআরসির নির্দেশনা পেয়ে মোবাইল ফোন অপারেটররা সব ধরনের মোবাইল ইন্টারনেট চালু করে। 

এরপর রাত ৯টার পর আবার ফোর জি ও থ্রি জি ইন্টারনেট সেবা বন্ধ করার নির্দেশনা দেয়া হয়।

এর আগে ভোটের আগের দিন শনিবার রাত ১১টার দিকে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে নির্দেশনা পাঠিয়ে ইন্টারনেট সেবা বন্ধ করেছিল বিটিআরসি। 

শনিবার দুপুর থেকে ফোর-জি ও থ্রি-জি সেবা বন্ধ করে টু-জি সেবা চালু রাখার নির্দেশনা দিয়েছিল বিটিআরসি। 

কিন্তু শনিবার রাত ১১টার পর থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত টু-জি সেবাও বন্ধের নির্দেশনা দেয়া হয়। 

ফলে ভোটের আগের দিন মধ্যরাত থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত মোবাইলে ইন্টারনেট সেবা পায়নি গ্রাহকেরা। 

এরপর রোববার সন্ধ্যা ৬টায় আবার ইন্টারনেট সেবা চালু হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাত থেকে প্রায় ১০ ঘণ্টা মোবাইলে ফোর-জি ও থ্রি-জি সেবা বন্ধ রেখেছিল বিটিআরসি। 

শুক্রবার সকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত কিছু সময় ফোর-জি ও থ্রি-জি সেবা পেয়েছিলেন গ্রাহকেরা।

প্রসঙ্গত, মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ থাকলেও ব্রডব্যান্ডে ইন্টারনেটে স্বাভাবিক সেবা পেয়েছেন গ্রাহকেরা।

Advertisement

ফের চালু হলো থ্রিজি–ফোরজি

Advertisement

আরও পড়ুন

এবার মোবাইল নেটওয়ার্ক ছাড়াই চলবে মেসেঞ্জার, যেভাবে চালু করবেন

এবার মোবাইল নেটওয়ার্ক ছাড়াই চলবে মেসেঞ্জার, যেভাবে চালু করবেন

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ৫ গ্রহাণু

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ৫ গ্রহাণু

শীতে প্রতিদিন ১ ঘণ্টা ইমারশন রড চালালে মাস শেষে কত বাড়বে বিদ্যুৎ বিল?

শীতে প্রতিদিন ১ ঘণ্টা ইমারশন রড চালালে মাস শেষে কত বাড়বে বিদ্যুৎ বিল?

উবারের দেড় লাখ চালকের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে

উবারের দেড় লাখ চালকের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম