Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ৫ গ্রহাণু

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ৫ গ্রহাণু

ফাইল ছবি

Advertisement

পৃথিবীর কাছ দিয়ে দুই দিনে উড়ে যাচ্ছে পাঁচটি গ্রহাণু। এর মধ্যে চারটি গত ১৯ নভেম্বর পৃথিবীর কাছাকাছি দিয়ে অতিক্রম করেছে। বাকি একটি ২০ নভেম্বর পৃথিবীর কাছ দিয়ে যাওয়ার কথা রয়েছে। 

বিভিন্ন আকারের এসব মহাজাগতিক পাথরখণ্ড অত্যন্ত দ্রুতগতিতে পৃথিবীর দিকে এগিয়ে এলেও এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির হিসাব অনুযায়ী, গ্রহাণুগুলো পৃথিবী থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেই অতিক্রম করবে। ফলে এগুলোর কারণে কোনো ধ্বংসযজ্ঞের আশঙ্কা নেই।

তবে নাসার শ্রেণিবিন্যাস অনুযায়ী, পাঁচটি গ্রহাণুই সম্ভাব্য ঝুঁকিপূর্ণ গ্রহাণুর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। কারণ, আকারে খুব বড় না হলেও এগুলোর কক্ষপথ পৃথিবীর জন্য নির্ধারিত ন্যূনতম ঝুঁকিপূর্ণ দূরত্বের মধ্যে রয়েছে।

নাসার তথ্য অনুযায়ী, ১৯ নভেম্বর পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে অতিক্রম করা প্রথম গ্রহাণুটির নাম ২০২৬ ভিএ১১। এর ব্যাস প্রায় ৪০ ফুট। পৃথিবী থেকে এর নিকটতম দূরত্ব ছিল ৩৩ লাখ ৫০ হাজার কিলোমিটার।

দ্বিতীয় গ্রহাণু ২০২৬ টিবি৮৪। এর আকার প্রায় ২১০ ফুট, যা একটি উড়োজাহাজের সমান। পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে এটি ছিল ৪৬ লাখ ৫০ হাজার কিলোমিটার দূরে।

তৃতীয় গ্রহাণু ২০০৭ ডব্লিউকে৩-এর ব্যাস প্রায় ৬৪ ফুট। এটি পৃথিবী থেকে ৫৪ লাখ ৭০ হাজার কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করেছে। 

চতুর্থ গ্রহাণু ২০১৮ এনই১-এর আকার প্রায় ২৩০ ফুট। ১৯ নভেম্বর এটি পৃথিবী থেকে ৬৩ লাখ ৯০ হাজার কিলোমিটার দূর দিয়ে গেছে।

অন্যদিকে, পঞ্চম গ্রহাণু ২০২৬ ভিডি৬। ২০ নভেম্বর এটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছানোর কথা রয়েছে। তখন পৃথিবী থেকে এর দূরত্ব থাকবে প্রায় ৪০ লাখ ২০ হাজার কিলোমিটার।

নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে অবস্থিত সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ (সিএনইওএস) পৃথিবীর কাছাকাছি থাকা গ্রহাণু ও ধূমকেতুর গতিবিধি পর্যবেক্ষণ করে। এসব মহাজাগতিক বস্তুর কক্ষপথ, আকার, গতি ও পৃথিবী থেকে দূরত্ব হিসাব করে সম্ভাব্য ঝুঁকি নিরূপণ করা হয়।

নাসার সংজ্ঞা অনুযায়ী, সূর্য থেকে ১৯ কোটি ৫০ লাখ কিলোমিটারের মধ্যে কক্ষপথে চলাচল করে যেসব গ্রহাণু ও ধূমকেতু, সেগুলোকে নিয়ার আর্থ অবজেক্ট বা পৃথিবীর কাছাকাছি মহাজাগতিক বস্তু বলা হয়। এসব বস্তুর কক্ষপথ কখনো পৃথিবীর কক্ষপথের কাছাকাছি চলে আসতে পারে। তাই সম্ভাব্য বিপদ এড়াতে নিয়মিত এগুলোর গতিবিধি পর্যবেক্ষণ জরুরি।

সূত্র: উই-অন

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিনেমা-গেমের সব রেকর্ড ভাঙার পথে জিটিএ ৬

সিনেমা-গেমের সব রেকর্ড ভাঙার পথে জিটিএ ৬

৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা?

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা?

ইউটিউব থেকে আয়ে নতুন নিয়ম, মানতে হবে যে ৩ শর্ত

ইউটিউব থেকে আয়ে নতুন নিয়ম, মানতে হবে যে ৩ শর্ত

রাতে সূর্যের আলো বিক্রির পরিকল্পনা

রাতে সূর্যের আলো বিক্রির পরিকল্পনা

চ্যাটজিপিটি কি ধীরে ধীরে ভুলিয়ে দিচ্ছে মানুষের স্মৃতি?

চ্যাটজিপিটি কি ধীরে ধীরে ভুলিয়ে দিচ্ছে মানুষের স্মৃতি?

আরও পড়ুন

এবার মোবাইল নেটওয়ার্ক ছাড়াই চলবে মেসেঞ্জার, যেভাবে চালু করবেন

এবার মোবাইল নেটওয়ার্ক ছাড়াই চলবে মেসেঞ্জার, যেভাবে চালু করবেন

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ৫ গ্রহাণু

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ৫ গ্রহাণু

শীতে প্রতিদিন ১ ঘণ্টা ইমারশন রড চালালে মাস শেষে কত বাড়বে বিদ্যুৎ বিল?

শীতে প্রতিদিন ১ ঘণ্টা ইমারশন রড চালালে মাস শেষে কত বাড়বে বিদ্যুৎ বিল?

উবারের দেড় লাখ চালকের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে

উবারের দেড় লাখ চালকের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম