Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ইউটিউব থেকে আয়ে নতুন নিয়ম, মানতে হবে যে ৩ শর্ত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম

ইউটিউব থেকে আয়ে নতুন নিয়ম, মানতে হবে যে ৩ শর্ত

ফাইল ছবি

Advertisement

ভিডিও নির্মাতাদের জন্য আয়ের নিয়মে বড় পরিবর্তন আনছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। নতুন কনটেন্ট নির্মাতাদের জন্য বিজ্ঞাপন থেকে আয় করার যোগ্যতা অর্জনের শর্ত আরও কঠিন করা হচ্ছে। এতে নতুন ইউটিউবারদের আয় শুরু করতে আগের তুলনায় বেশি ভিউ, ওয়াচ আওয়ার ও সাবস্ক্রাইবার প্রয়োজন হবে। আগামী ১ ফেব্রুয়ারি ২০২৭ থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে।

ইউটিউবের পার্টনার প্রোগ্রাম (ওয়াইপিপি) সম্প্রসারণের পরিবর্তে আয়ের যোগ্যতা অর্জনের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে যেসব নতুন নির্মাতা ইউটিউব থেকে অর্থ উপার্জনের পরিকল্পনা করছেন, তাদের কনটেন্ট তৈরির কৌশলে পরিবর্তন আনতে হতে পারে।

আয়ের জন্য যেসব শর্ত পূরণ করতে হবে

নতুন নিয়ম অনুযায়ী, ইউটিউবের বিজ্ঞাপন আয়ের অংশ পেতে একজন নির্মাতাকে তিনটি শর্ত পূরণ করতে হবে। এগুলো হলো-

- গত ৩৬৫ দিনে অন্তত ৮ হাজার ঘণ্টা যোগ্য ওয়াচ আওয়ার থাকতে হবে।

- গত ৯০ দিনে শর্টস ভিডিওতে অন্তত ২ কোটি যোগ্য ভিউ থাকতে হবে।

- চ্যানেলে কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে।

আগের নিয়মে ইউটিউবের বিজ্ঞাপন আয়ের অংশ পেতে গত এক বছরে ৪ হাজার ঘণ্টা ওয়াচ আওয়ার অথবা গত ৯০ দিনে শর্টস ভিডিওতে ১ কোটি ভিউ প্রয়োজন হতো। অর্থাৎ ওয়াচ আওয়ার ও শর্টস ভিউয়ের ক্ষেত্রে যোগ্যতার সীমা দ্বিগুণ করা হচ্ছে।

তবে নতুন নিয়মের কারণে বর্তমানে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত নির্মাতাদের আয়ে প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে। মূলত নতুন নির্মাতাদের জন্যই এই পরিবর্তন কার্যকর হবে। ফলে যারা আগামী বছর থেকে ইউটিউবে কনটেন্ট তৈরি করে আয় করতে চান, তাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

কেন নিয়ম কঠোর করছে ইউটিউব?

নিয়ম পরিবর্তনের বিষয়ে ইউটিউব নির্দিষ্ট কোনো কারণ জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, প্ল্যাটফর্মটিতে অনেক নির্মাতা কনটেন্ট তৈরি করে উল্লেখযোগ্য অর্থ আয় করছেন। এ কারণে নতুন নির্মাতাদের জন্য আয়ের সুযোগ পাওয়ার প্রবেশপথ আরও কঠিন করতে চাইছে প্রতিষ্ঠানটি।

ইনস্টাগ্রাম কি লাভবান হবে?

ইউটিউবের নতুন নিয়মের কারণে ইনস্টাগ্রাম লাভবান হতে পারে। নতুন নির্মাতারা ইউটিউবে আয় করতে বেশি বাধার মুখে পড়লে বিকল্প হিসেবে ইনস্টাগ্রামের দিকে ঝুঁকতে পারেন। তবে মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মের তুলনায় ইউটিউবে আয়ের সম্ভাবনা এখনো বেশি।

এদিকে একই সময়ে এক্সও তাদের প্রচলিত কনটেন্ট মডেলে পরিবর্তন এনে প্ল্যাটফর্মে মৌলিক কনটেন্ট নির্মাতাদের গুরুত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ও ভিডিও প্ল্যাটফর্মগুলোর মধ্যে কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করার প্রতিযোগিতা আরও বাড়তে পারে।

সূত্র: টেক ২

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চ্যাটজিপিটি কি ধীরে ধীরে ভুলিয়ে দিচ্ছে মানুষের স্মৃতি?

চ্যাটজিপিটি কি ধীরে ধীরে ভুলিয়ে দিচ্ছে মানুষের স্মৃতি?

প্লাস্টিকের চেয়ে বেশি ক্ষতিকর কাগজের স্ট্র! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্লাস্টিকের চেয়ে বেশি ক্ষতিকর কাগজের স্ট্র! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

কম্পিউটার স্লো? সফটওয়্যার ছাড়াই টাস্ক ম্যানেজার দিয়ে গতি বাড়ানোর উপায়

কম্পিউটার স্লো? সফটওয়্যার ছাড়াই টাস্ক ম্যানেজার দিয়ে গতি বাড়ানোর উপায়

ডার্ক ম্যাটারের উৎস কি ব্ল্যাক হোল? গবেষণায় মিলল নতুন ইঙ্গিত

ডার্ক ম্যাটারের উৎস কি ব্ল্যাক হোল? গবেষণায় মিলল নতুন ইঙ্গিত

পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে ইউটিউবে নতুন ফিচার

পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে ইউটিউবে নতুন ফিচার

কিবোর্ডের ‘পজ-ব্রেক’ বাটনের কাজ কী?

কিবোর্ডের ‘পজ-ব্রেক’ বাটনের কাজ কী?

আরও পড়ুন

ইউটিউব থেকে আয়ে নতুন নিয়ম, মানতে হবে যে ৩ শর্ত

ইউটিউব থেকে আয়ে নতুন নিয়ম, মানতে হবে যে ৩ শর্ত

চুল পড়া রোধে নতুন চমক, ওষুধের চেয়ে কার্যকর যে চিরুনি

চুল পড়া রোধে নতুন চমক, ওষুধের চেয়ে কার্যকর যে চিরুনি

চ্যাটজিপিটিতে যুক্ত হলো ‘বিজনেস হাব’, কী সুবিধা পাবেন ব্যবসায়ীরা

চ্যাটজিপিটিতে যুক্ত হলো ‘বিজনেস হাব’, কী সুবিধা পাবেন ব্যবসায়ীরা

আধুনিক প্রযুক্তি, বিশ্বস্ত ও নান্দনিক ডিজাইনে দেশের বাজারে আসছে নতুন ইলেকট্রনিক্স ব্র্যান্ড পেগাসাস

আধুনিক প্রযুক্তি, বিশ্বস্ত ও নান্দনিক ডিজাইনে দেশের বাজারে আসছে নতুন ইলেকট্রনিক্স ব্র্যান্ড পেগাসাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম