Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

প্লাস্টিকের চেয়ে বেশি ক্ষতিকর কাগজের স্ট্র! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পিএম

প্লাস্টিকের চেয়ে বেশি ক্ষতিকর কাগজের স্ট্র! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

ফাইল ছবি

Advertisement

প্লাস্টিকের স্ট্রের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে দীর্ঘদিন ধরে কাগজের স্ট্র ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে। তবে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র। গবেষণায় দেখা গেছে, উৎপাদন থেকে শুরু করে ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনা পর্যন্ত পুরো জীবনচক্র বিবেচনায় কাগজের স্ট্র প্রচলিত প্লাস্টিকের স্ট্রের তুলনায় পরিবেশের জন্য বেশি ক্ষতিকর হতে পারে।

দক্ষিণ কোরিয়ার এক গবেষণায় দেখা গেছে, কাগজের স্ট্রের জীবনচক্রে ক্যানসার সৃষ্টিকারী প্রভাবের মডেলভিত্তিক পরিমাণ প্রচলিত প্লাস্টিকের স্ট্রের তুলনায় ৬ দশমিক ৩৩ গুণ বেশি। তবে এই পরিসংখ্যান স্ট্র ব্যবহারকারীদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি নির্দেশ করে না। বরং উৎপাদন, ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনার সময় পরিবেশে নির্গত উপাদানের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে।

দেশটির জলবায়ু, জ্বালানি ও পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত গবেষণাটির ফল গত সপ্তাহে প্রকাশ করেন পিপল পাওয়ার পার্টির সংসদ সদস্য কিম উই-সাং। এতে চার ধরনের স্ট্রের পরিবেশগত প্রভাব তুলনা করা হয়। এগুলো হলো প্রচলিত প্লাস্টিক, কাগজ, বায়োডিগ্রেডেবল প্লাস্টিক এবং বায়োভিত্তিক পলিইথিলিন (বায়ো-পিই)।

গবেষণায় দেখা যায়, প্রচলিত প্লাস্টিকের তুলনায় বায়ো-পিই স্ট্রের ক্যানসার সৃষ্টিকারী প্রভাবের মডেলভিত্তিক মাত্রা ১৬ দশমিক ১৮ গুণ বেশি। কাগজের স্ট্রের ক্ষেত্রে তা ৬ দশমিক ৩৩ গুণ এবং বায়োডিগ্রেডেবল প্লাস্টিকের ক্ষেত্রে ৩ দশমিক ৩৪ গুণ।

বায়ো-পিই আখের মতো উদ্ভিদজাত উপাদান থেকে তৈরি হলেও রাসায়নিকভাবে এটি প্রচলিত পলিইথিলিনের মতোই। ফলে এটি সহজে জীবাণুর মাধ্যমে পচে যায় না। তবে বায়োডিগ্রেডেবল প্লাস্টিকের সঙ্গে এর পার্থক্য রয়েছে।

গবেষণায় ব্যবহৃত স্ট্রের বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়। দেশটির জাতীয় বর্জ্য পরিসংখ্যান অনুযায়ী, ব্যবহৃত স্ট্রের ৭৩ দশমিক ৬ শতাংশ পুড়িয়ে ফেলা হয় এবং বাকি ২৬ দশমিক ৪ শতাংশ মাটির নিচে ফেলা হয় বলে ধরে নেওয়া হয়েছে।

গবেষক ও সংশ্লিষ্ট সংসদ সদস্য কিম সরকারের পরিবেশবান্ধব নীতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তার মতে, অকার্যকর বিকল্প উপকরণের ওপর নির্ভর না করে একবার ব্যবহারযোগ্য পণ্যের সামগ্রিক ব্যবহার কমানোর দিকে নজর দেওয়া উচিত।

গবেষণায় আরও বলা হয়েছে, উপাদান যা-ই হোক, ছোট আকার এবং আবরণ ও আঠার ব্যবহারের কারণে স্ট্র পুনর্ব্যবহার করা কঠিন। তাই শুধু প্লাস্টিকের স্ট্র নিষিদ্ধ করাই যথেষ্ট নয়। বরং রেস্তোরাঁ ও দোকানে স্বাভাবিকভাবে কোনো একবার ব্যবহারযোগ্য স্ট্র সরবরাহ না করে ক্রেতার চাহিদা অনুযায়ী দেওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকেরা।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কম্পিউটার স্লো? সফটওয়্যার ছাড়াই টাস্ক ম্যানেজার দিয়ে গতি বাড়ানোর উপায়

কম্পিউটার স্লো? সফটওয়্যার ছাড়াই টাস্ক ম্যানেজার দিয়ে গতি বাড়ানোর উপায়

ডার্ক ম্যাটারের উৎস কি ব্ল্যাক হোল? গবেষণায় মিলল নতুন ইঙ্গিত

ডার্ক ম্যাটারের উৎস কি ব্ল্যাক হোল? গবেষণায় মিলল নতুন ইঙ্গিত

কিবোর্ডের ‘পজ-ব্রেক’ বাটনের কাজ কী?

কিবোর্ডের ‘পজ-ব্রেক’ বাটনের কাজ কী?

মহাকাশে প্রথম ‘সবুজ’ নক্ষত্রের  সন্ধান পেলেন বিজ্ঞানীরা

সিএনএনের প্রতিবেদন মহাকাশে প্রথম ‘সবুজ’ নক্ষত্রের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

২১৭ বছরের পুরোনো নেপোলিয়নের গোপন সংকেত ৬ ঘণ্টায় উন্মোচন করল এআই

২১৭ বছরের পুরোনো নেপোলিয়নের গোপন সংকেত ৬ ঘণ্টায় উন্মোচন করল এআই

চ্যাটজিপিটির চেয়ে মিউজের ডাউনলোড বেশি

চ্যাটজিপিটির চেয়ে মিউজের ডাউনলোড বেশি

আরও পড়ুন

শত শত হোয়াটসঅ্যাপে মেসেজের ভিড়ে জরুরি বার্তা খুঁজবেন যেভাবে

শত শত হোয়াটসঅ্যাপে মেসেজের ভিড়ে জরুরি বার্তা খুঁজবেন যেভাবে

প্লাস্টিকের চেয়ে বেশি ক্ষতিকর কাগজের স্ট্র! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্লাস্টিকের চেয়ে বেশি ক্ষতিকর কাগজের স্ট্র! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

বড় হামলার শিকার ক্রিপ্টো প্ল্যাটফর্ম ‘বাইন্যান্স’, বাংলাদেশে নিষিদ্ধ হলেও ব্যবহারে বিশ্বে ৫৬তম

বড় হামলার শিকার ক্রিপ্টো প্ল্যাটফর্ম ‘বাইন্যান্স’, বাংলাদেশে নিষিদ্ধ হলেও ব্যবহারে বিশ্বে ৫৬তম

প্রথমবারের মতো মানুষের শরীরে এআই দিয়ে তৈরি ভাইরাস প্রবেশ

প্রথমবারের মতো মানুষের শরীরে এআই দিয়ে তৈরি ভাইরাস প্রবেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম