Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

২১৭ বছরের পুরোনো নেপোলিয়নের গোপন সংকেত ৬ ঘণ্টায় উন্মোচন করল এআই

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১০:৪১ পিএম

২১৭ বছরের পুরোনো নেপোলিয়নের গোপন সংকেত ৬ ঘণ্টায় উন্মোচন করল এআই

পাঠোদ্ধার করা বার্তাটি একটি সামরিক প্রতিবেদন, যেখানে ফরাসি ও মিত্রবাহিনীর অবস্থান এবং শক্তির বিবরণ দেওয়া হয়েছিল।

Advertisement

নেপোলিয়ন বোনাপার্টের সময়কার ২১৭ বছরের পুরোনো একটি সামরিক সংকেতলিপির রহস্য উন্মোচন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। ইতিহাসের এই সংকেত ভাঙার আগে কোড ভাঙার কোনো অভিজ্ঞতাই ছিল না কার্টার চার্চের। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সেনটিনেলওয়ানের এই এআই প্রকৌশলী রহস্যময় নথিটি পাওয়ার পর সেটি বিশ্লেষণের সিদ্ধান্ত নেন। এ কাজে তিনি ব্যবহার করেন জিপিটি-৬ অ্যাস্ট্রা।

প্রায় ছয় ঘণ্টা এআই মডেল চালানোর পর সংকেতটির পাঠোদ্ধার করা সম্ভব হয়। তবে পুরো কাজটি শুরু থেকে শেষ করতে ছয় ঘণ্টাই লেগেছে, এমন নয়। চার্চ জানিয়েছেন, কয়েক সন্ধ্যা ধরে তিনি নিজেও এই প্রকল্পে কাজ করেছেন।

নথিটি ১৮০৯ সালের। সে সময় নেপোলিয়নের ফ্রান্স অস্ট্রিয়ার সঙ্গে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। নেপোলিয়নের সৎপুত্র ইউজিন দ্য বোহর্নের সদর দপ্তর থেকে ফরাসি জেনারেল অগুস্ত দ্য মারমোঁর কাছে এটি পাঠানো হয়েছিল। নেপোলিয়নের নির্দেশেই তথ্যগুলো সংকেতের মাধ্যমে পাঠানো হয়।

দুই শতাব্দীরও বেশি সময় ধরে বার্তাটির পূর্ণ পাঠোদ্ধার প্রকাশিত হয়নি। চার্চ প্রথমে সংকেতযুক্ত নথিটির নিম্নমানের একটি স্ক্যান নিয়ে কাজ শুরু করেন। এতে সংখ্যা, অক্ষর ও হাতে আঁকা অস্বাভাবিক প্রতীক মিলিয়ে প্রায় ১ হাজার ৩০০টি সংকেত ছিল।

এআই প্রথমে প্রতীকগুলো শনাক্ত করে নথিটির প্রতিলিপি তৈরি করে। এরপর ক্রিপ্টোলজি ইতিহাসবিদ ড্যানিয়েল ট্যান্টের তৈরি করা আংশিক সংকেতচাবি খুঁজে বের করে। পরে বাকি প্রতীকগুলো বিশ্লেষণের জন্য একটি কম্পিউটারভিত্তিক সংকেত-ভাঙার ব্যবস্থা তৈরিতেও সহায়তা করে এআই। এতে দেখা যায়, কিছু প্রতীক আলাদা অক্ষরের পরিবর্তে পুরো ফরাসি শব্দ নির্দেশ করছিল।

পাঠোদ্ধার করা বার্তাটি অবশ্য কোনো চমকপ্রদ গোপন তথ্য নয়। এটি মূলত একটি সামরিক প্রতিবেদন, যেখানে ফরাসি ও মিত্রবাহিনীর অবস্থান এবং শক্তির বিবরণ দেওয়া হয়েছিল। পাশাপাশি আশপাশে শত্রুসেনা থাকলেও মারমোঁকে আতঙ্কিত না হওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল।

পরে ইতিহাসভিত্তিক সংকেতবিষয়ক ওয়েবসাইট ক্রিপটিয়ানার পরিচালনাকারী সাতোশি তোমোকিয়ো নথিটির পাঠোদ্ধার যাচাই করেন। এরপর এতদিন অমীমাংসিত থাকা সংকেতটিকে সমাধান করা হয়েছে বলে চিহ্নিত করা হয়।

সূত্র: জিও নিউজ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মনের মানুষ খুঁজে দেবে এআই, বিয়ে না হলে টাকা ফেরত

মনের মানুষ খুঁজে দেবে এআই, বিয়ে না হলে টাকা ফেরত

এআই চ্যাটবটকে গালাগাল করলে নিজেরই ক্ষতি: গবেষণা

এআই চ্যাটবটকে গালাগাল করলে নিজেরই ক্ষতি: গবেষণা

মেটার মিউজ এআইয়ে বড় নিরাপত্তা ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য

মেটার মিউজ এআইয়ে বড় নিরাপত্তা ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য

অণ্ডকোষ অপসারণ করলেই ধরে রাখা যাবে তারুণ্য, বলছে গবেষণা

অণ্ডকোষ অপসারণ করলেই ধরে রাখা যাবে তারুণ্য, বলছে গবেষণা

‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে মেটার সতর্কবার্তা

‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে মেটার সতর্কবার্তা

কুরআনে এআই নেই কেন? যে উত্তর দিলেন ডা. জাকির নায়েক

কুরআনে এআই নেই কেন? যে উত্তর দিলেন ডা. জাকির নায়েক

আরও পড়ুন

ফোন চার্জে রেখে ঘুমান? অজান্তেই সারারাত যেসব কাজ করে আপনার স্মার্টফোন

ফোন চার্জে রেখে ঘুমান? অজান্তেই সারারাত যেসব কাজ করে আপনার স্মার্টফোন

মনের মানুষ খুঁজে দেবে এআই, বিয়ে না হলে টাকা ফেরত

মনের মানুষ খুঁজে দেবে এআই, বিয়ে না হলে টাকা ফেরত

আকাশে রূপালি আলো ছড়াবে বিভার সুপারমুন, সেরা সময় কখন দেখার?

আকাশে রূপালি আলো ছড়াবে বিভার সুপারমুন, সেরা সময় কখন দেখার?

কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব

কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম