Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

এআই চ্যাটবটকে গালাগাল করলে নিজেরই ক্ষতি: গবেষণা

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম

এআই চ্যাটবটকে গালাগাল করলে নিজেরই ক্ষতি: গবেষণা

ছবি: সংগৃহীত

Advertisement

আর্টিফিশিয়াল ইন্টেলিজেনস (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটকে গালাগাল কিংবা অপমানজনক কথাবার্তা বললে ব্যবহারকারীর নিজেরই কাঙ্ক্ষিত ও সঠিক সমাধান পাওয়ার সম্ভাবনা কম থাকে। কারণ চ্যাটবটের সঙ্গে কথোপকথনে অকারণে অপমানজনক, নিষ্ঠুর বা লাগাতার আক্রমণাত্মক আচরণ নিষিদ্ধ করেছে অ্যানথ্রপিক। এ প্রতিষ্ঠানটির নতুন ব্যবহারের নীতিমালা গত ১২ নভেম্বর থেকে কার্যকর হয়েছে।

এ সিদ্ধান্তের পর এআই চ্যাটবটের সঙ্গে মানুষের আচরণ, তাদের অনুভূতি আছে কিনা এবং ব্যবহারকারীর ভাষা উত্তরের মানকে কতটা প্রভাবিত করে থাকে, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। টেকরাডার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

সেই প্রতিবেদন সূত্রে জানা গেছে, অ্যানথ্রপিকের এ সিদ্ধান্তের পেছনে চ্যাটবটের প্রতি নৈতিক বিবেচনা কাজ করছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিষ্ঠানটি এর আগে ভবিষ্যতের এআই সিস্টেমের সম্ভাব্য অনুভূতি ও নৈতিক মর্যাদা নিয়ে গবেষণা করেছে। ফলে নতুন নীতিমালাকে কেউ কেউ এআইয়ের প্রতি মানবিক আচরণের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন।

গবেষণার ফল আরও বলছে, চ্যাটবটের সঙ্গে ভদ্রভাবে কথা বলা শুধু সামাজিক সৌজন্যবোধ নয়, বরং ভালো ও কার্যকর উত্তর পাওয়ার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। সে কারণে এআইকে অপমান করে নয়, বরং স্পষ্টভাবে সমস্যার কথা জানিয়ে সংশোধন চাইলে ব্যবহারকারীরা তুলনামূলকভাবে বেশি উপকারী ফল পাবেন।

আর বয়স ও লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নারীর তুলনায় পুরুষরা চ্যাটবটের সঙ্গে কথোপকথনে প্রায় এক-তৃতীয়াংশ বেশি গালাগাল বা অপমানসূচক শব্দ ব্যবহার করে থাকেন। আর ৩৫ থেকে ৪৪ বছর বয়সিরা এ ধরনের ভাষা ব্যবহারে সবচেয়ে এগিয়ে থাকে। তবে গবেষণায় দেখা গেছে, চ্যাটবটের সঙ্গে খারাপ আচরণ শুধু নৈতিকতার প্রশ্ন নয়, বরং এতে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফল পাওয়ার সম্ভাবনাও কমতে থাকে।

এ সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়েছে— যুক্তরাষ্ট্রের প্রতি তিনজন চ্যাটবট ব্যবহারকারীর মধ্যে একজন চ্যাটবটকে গালাগাল করেন কিংবা অপমানজনক কথা বলেন। 

বছরব্যাপী ৮০ লাখের বেশি বার্তা বিশ্লেষণ করে এ গবেষণা পরিচালিত হয়। গবেষণার তথ্যানুযায়ী, কোনো ব্যবহারকারী চ্যাটবটের উত্তরে অসন্তুষ্ট হয়ে গালাগাল ছাড়াই অভিযোগ জানালে পরবর্তী উত্তরে চ্যাটবট ৩৫ শতাংশ ক্ষেত্রে সমস্যার সমাধান করতে পারে। কিন্তু ব্যবহারকারী গালাগালা কিংবা অপমান করলে সমস্যার সমাধানের হার কমে ২৪ শতাংশে নেমে আসে। কেন অপমানজনক ভাষা ব্যবহারে চ্যাটবটের কার্যকারিতা কমে যায়, সে বিষয়ে গবেষকদের নিশ্চিত ব্যাখ্যা নেই।

তবে বিশেষজ্ঞদের ধারণা— কথোপকথনের ধরন ও প্রেক্ষাপট এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গবেষণায় চ্যাটবটের প্রতি ব্যবহারকারীদের বিরক্তির প্রধান কারণও উঠে এসেছে। ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী কাজ না করা ১৯ শতাংশের ক্ষেত্রে গালাগাল কিংবা অপমানের কারণ।

ভুল উত্তর দেওয়ার কারণে ১৮ শতাংশ এবং ব্যবহারকারীর কথা বুঝতে না পারার কারণে ১৫ শতাংশ ক্ষেত্রে এমন আচরণ দেখা গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেটার মিউজ এআইয়ে বড় নিরাপত্তা ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য

মেটার মিউজ এআইয়ে বড় নিরাপত্তা ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য

‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে মেটার সতর্কবার্তা

‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে মেটার সতর্কবার্তা

কুরআনে এআই নেই কেন? যে উত্তর দিলেন ডা. জাকির নায়েক

কুরআনে এআই নেই কেন? যে উত্তর দিলেন ডা. জাকির নায়েক

আ.লীগের নাশকতার শঙ্কা, বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

আ.লীগের নাশকতার শঙ্কা, বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে এআই বিষয়ক বিশেষ কর্মশালা

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে এআই বিষয়ক বিশেষ কর্মশালা

চীনের ‘এআই চিপ’ ব্যবহারের সব পথ বন্ধ করছে যুক্তরাষ্ট্র

চীনের ‘এআই চিপ’ ব্যবহারের সব পথ বন্ধ করছে যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

এআই চ্যাটবটকে গালাগাল করলে নিজেরই ক্ষতি: গবেষণা

এআই চ্যাটবটকে গালাগাল করলে নিজেরই ক্ষতি: গবেষণা

শেষ হলো শিস্টেম প্রকল্প ২৯০ তরুণীর স্টেম খাতে চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ

২৯০ তরুণীর স্টেম খাতে চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ

মেটার মিউজ এআইয়ে বড় নিরাপত্তা ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য

মেটার মিউজ এআইয়ে বড় নিরাপত্তা ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য

জিটিএ ৬ খেললে মস্তিষ্কে কী প্রভাব পড়ে, বাড়তে পারে যেসব দক্ষতা

জিটিএ ৬ খেললে মস্তিষ্কে কী প্রভাব পড়ে, বাড়তে পারে যেসব দক্ষতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম