Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

জিটিএ ৬ খেললে মস্তিষ্কে কী প্রভাব পড়ে, বাড়তে পারে যেসব দক্ষতা

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪২ পিএম

জিটিএ ৬ খেললে মস্তিষ্কে কী প্রভাব পড়ে, বাড়তে পারে যেসব দক্ষতা

ছবি: সংগৃহীত

Advertisement

বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬) মুক্তির অপেক্ষায় রয়েছেন বিশ্বের লাখ লাখ গেমার। রকস্টার গেমসের তৈরি এই গেমে বাস্তবসম্মত গ্রাফিকস, দ্রুতগতির গাড়ি চালানো এবং অপরাধনির্ভর কাহিনির পাশাপাশি থাকছে বিশাল ভার্চুয়াল জগৎ ঘুরে দেখার সুযোগ। তবে বিনোদনের বাইরেও ভিডিও গেম খেলার একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। দীর্ঘ সময় ধরে গেম খেললে মানুষের মস্তিষ্কে কী ধরনের পরিবর্তন বা কার্যক্রম ঘটে?

স্নায়ুরোগ বিশেষজ্ঞ ও বিভিন্ন গবেষণার তথ্য বলছে, ভিডিও গেম খেলার সময় মস্তিষ্কের একাধিক অংশ সক্রিয় হয়ে ওঠে। বিশেষ করে সিদ্ধান্ত গ্রহণ, স্মৃতিশক্তি, সমস্যা সমাধান এবং নতুন কিছু শেখার সঙ্গে যুক্ত মস্তিষ্কের বিভিন্ন স্নায়বিক নেটওয়ার্ক এতে অংশ নেয়।

গেম খেলার সময় মস্তিষ্কের কোন অংশ সক্রিয় হয়?

রিকগনিশন হেলথ-এর কনসালট্যান্ট নিউরোলজিস্ট ডা. স্টিভ অ্যাল্ডার জানিয়েছেন, ভিডিও গেম খেলা একটি জটিল মানসিক কার্যক্রম। এ সময় মস্তিষ্কের একাধিক অংশ একই সঙ্গে কাজ করতে পারে।

এর মধ্যে অন্যতম হলো মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স। সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা তৈরি, সমস্যা সমাধান এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে এই অংশটি জড়িত।

জিটিএর মতো গেমে খেলোয়াড়দের দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় এবং বিভিন্ন কৌশল তৈরি করতে হয়। ফলে এসব কাজের সময় মস্তিষ্কের এই অংশের ওপর বাড়তি চাপ পড়ে।

এ ছাড়া মস্তিষ্কের টেম্পোরাল লোবে অবস্থিত হিপোক্যাম্পাসও গেম খেলার সময় সক্রিয় হতে পারে। শেখা ও স্মৃতি সংরক্ষণের ক্ষেত্রে এই অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ভার্চুয়াল পরিবেশে চলাচল, বিভিন্ন রাস্তা বা পথ মনে রাখা এবং প্রয়োজনীয় তথ্য মনে রাখার সময় হিপোক্যাম্পাসের সঙ্গে সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলো সক্রিয় হয়।

অ্যাকশন গেম কি মানসিক দক্ষতা বাড়াতে পারে?

গবেষণায় দেখা গেছে, অ্যাকশনধর্মী ভিডিও গেম খেলার মাধ্যমে মানুষের কিছু মানসিক দক্ষতার উন্নতি হতে পারে। কারণ এসব গেমে দ্রুত তথ্য বিশ্লেষণ, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন হয়।

২০২২ সালের একটি গবেষণায় দেখা গেছে, যারা সপ্তাহে অন্তত পাঁচ ঘণ্টা অ্যাকশন ভিডিও গেম খেলেন, তারা মানসিকভাবে বিভিন্ন আকৃতি ঘোরানো ও কল্পনা করার সক্ষমতা যাচাইয়ের পরীক্ষায় গেম না খেলা ব্যক্তিদের তুলনায় ভালো করেছেন।

অন্য একটি গবেষণায় আগে কখনো ভিডিও গেম না খেলা কয়েকজনকে তিন মাস ধরে সপ্তাহে প্রায় পাঁচ ঘণ্টা অ্যাকশন গেম খেলতে দেওয়া হয়।

গবেষণার শেষে দেখা যায়, অংশগ্রহণকারীদের শেখার গতি বেড়েছে। এমনকি ধীরগতির গেম খেলা ব্যক্তিদের তুলনায় তারা পরস্পর সম্পর্কহীন দুটি ভিন্ন দক্ষতাও দ্রুত শিখতে পেরেছেন।     

অতিরিক্ত গেম খেলার ঝুঁকি

অ্যাকশন ভিডিও গেম খেলার কিছু মানসিক উপকারিতা থাকলেও বিশেষজ্ঞরা পরিমিতভাবে গেম খেলার ওপর গুরুত্ব দিয়েছেন।

দীর্ঘ সময় ভিডিও গেম খেলার ক্ষেত্রে দৈনন্দিন অন্যান্য কাজের সঙ্গে ভারসাম্য রাখা জরুরি। গেম খেলে কিছু মানসিক দক্ষতার উন্নতি হতে পারে বলে সীমাহীন সময় স্ক্রিনের সামনে কাটানো স্বাস্থ্যকর—এমনটা ভাবার সুযোগ নেই।

জিটিএ ৬-এর মতো আরও বাস্তবসম্মত ও আকর্ষণীয় ভার্চুয়াল জগৎ গেমারদের সামনে নতুন অভিজ্ঞতা নিয়ে আসছে। তবে গেমটির বিনোদনমূলক দিকের পাশাপাশি মানুষের মস্তিষ্ক ও মানসিক দক্ষতার ওপর এর প্রভাব সম্পর্কেও সচেতন থাকা প্রয়োজন।

সূত্র: সামা টিভি 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এক গ্রুপে ১৫০০ সদস্য যুক্ত করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

এক গ্রুপে ১৫০০ সদস্য যুক্ত করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপে কোন ফাইল বেশি জায়গা নিচ্ছে, জানবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে কোন ফাইল বেশি জায়গা নিচ্ছে, জানবেন যেভাবে

একটি ছোট পরিবর্তন যেভাবে বদলে দিয়েছিল মাউসের কার্সর

একটি ছোট পরিবর্তন যেভাবে বদলে দিয়েছিল মাউসের কার্সর

ইউটিউবে কনটেন্ট বানিয়ে ভাইরাল হতে চান, জানুন কিছু অব্যর্থ কৌশল

ইউটিউবে কনটেন্ট বানিয়ে ভাইরাল হতে চান, জানুন কিছু অব্যর্থ কৌশল

চার্জিং ক্যাবল দীর্ঘদিন ভালো রাখবেন যেভাবে

চার্জিং ক্যাবল দীর্ঘদিন ভালো রাখবেন যেভাবে

ছবি বা স্ক্রিনশটের লেখা টাইপ না করেই কপি করবেন যেভাবে

ছবি বা স্ক্রিনশটের লেখা টাইপ না করেই কপি করবেন যেভাবে

আরও পড়ুন

মেটার মিউজ এআইয়ে বড় নিরাপত্তা ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য

মেটার মিউজ এআইয়ে বড় নিরাপত্তা ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য

জিটিএ ৬ খেললে মস্তিষ্কে কী প্রভাব পড়ে, বাড়তে পারে যেসব দক্ষতা

জিটিএ ৬ খেললে মস্তিষ্কে কী প্রভাব পড়ে, বাড়তে পারে যেসব দক্ষতা

চাঁদের মাটিতে আলু চাষ করে সফল বিজ্ঞানীরা

চাঁদের মাটিতে আলু চাষ করে সফল বিজ্ঞানীরা

হোমপেজে বড় পরিবর্তন আনছে গুগল

হোমপেজে বড় পরিবর্তন আনছে গুগল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম