চাঁদের মাটিতে আলু চাষ করে সফল বিজ্ঞানীরা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম
আলু হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় ফসল।
|
ফলো করুন |
|
|---|---|
আলু হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় ফসল। এটি শ্বেতসার, ভিটামিন, খনিজ ও আঁশের বড় উৎস। শিগগিরই এটি চাঁদেও গুরুত্বপূর্ণ ফসল হয়ে উঠতে পারে। অদূর ভবিষ্যতে চাঁদের ওপর ঘাঁটি গড়তে যাওয়া নভোচারীদের খাবারের জোগান দেওয়ার লক্ষ্যে বিজ্ঞানীরা কৃত্রিম চাঁদের মাটিতে নিরাপদ ও পুষ্টিকর আলু ফলাতে সফল হয়েছেন। জৈব উপাদান মিশিয়ে এই মাটি সমৃদ্ধ করার পর দেখা গেছে, যথেষ্ট পরিমাণ জৈব উপাদান থাকলে পৃথিবীর মাটির মতোই সেখানে ভালো উৎপাদন হয়।
নাসার সহায়তায় পরিচালিত এই গবেষণায় 'মোডক' নামের একটি জাত ব্যবহার করা হয়েছে, যার খোসা লাল এবং ভেতরের অংশ সাদা ও দ্রুত পরিপক্ব হয়। আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও চীন উভয় দেশই চাঁদে নভোচারী পাঠানোর এবং দীর্ঘমেয়াদি ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে। পৃথিবী থেকে সব খাবার নিয়ে যাওয়া অবাস্তব হওয়ায় চাঁদের ঘাঁটিতে থাকা মানুষের জন্য স্থানীয়ভাবে খাদ্য উৎপাদন অত্যন্ত জরুরি বলে মনে করা হয়।
তিনি আরও জানান, এগুলো পুষ্টিকর—কলার চেয়ে বেশি পটাশিয়াম দেয়, ভিটামিন সি-সমৃদ্ধ, ভালো প্রোটিন আছে এবং পেট ভরানোর ক্ষমতাও বেশি। ফ্রেঞ্চ ফ্রাইপ্রেমীরা আগে থেকেই জানেন এটি বেশ তৃপ্তিদায়ক খাবার।
চাঁদের পৃষ্ঠের মাটিকে সঠিকভাবে 'লুনার রেগোলিথ' বলা হয়। কোটি কোটি বছর ধরে উল্কাপিণ্ডের আঘাতে তৈরি হওয়া এই মাটি মূলত চূর্ণ পাথর ও ধূলিকণা, যা প্রায়ই ধারালো ও কাচের মতো হয়। পৃথিবীর মাটির মতো এতে কোনো জৈব উপাদান নেই। গবেষকেরা কৃত্রিম রেগোলিথে বিভিন্ন অনুপাতে 'ভার্মিকম্পোস্ট' মিশিয়েছেন—যা কেঁচো দিয়ে জৈব বর্জ্য ভেঙে তৈরি এক ধরনের পুষ্টিকর সার।
গোয়ায়ের বলেন, "লুনার রেগোলিথে কোনো নাইট্রোজেন নেই, তাই এটি যোগ না করলে কোনো ফসলই জন্মাবে না।" ভার্মিকম্পোস্ট ছাড়া শুধু রেগোলিথে লাগানো আলুগাছে শিকড় বা কন্দ প্রায় হয়নি বললেই চলে। মাত্র ৫ শতাংশ ভার্মিকম্পোস্ট ও ৯৫ শতাংশ রেগোলিথের মিশ্রণে কিছু শিকড় ও কন্দ জন্মায়। আর ৩০ শতাংশ ভার্মিকম্পোস্ট মেশালে ফলন পৃথিবীর মাটির সমান হয়েছে—বিশেষ করে ভালো আলুর ফলনের জন্য পরিচিত ওরেগনের হার্মিস্টনের মাটির মতো। গবেষকেরা সূর্যের আলো ও কৃত্রিম আলোর নিচে গ্রিনহাউসে আলু চাষ করেছেন, যেখানে দিনের তাপমাত্রা ছিল ৭২ ডিগ্রি ফারেনহাইট (২২ ডিগ্রি সেলসিয়াস) এবং রাতের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
কিন্তু আলুর স্বাদ কেমন ছিল? গোয়ায়ের জানান, ‘দুর্ভাগ্যবশত আমরা এখনো এগুলো খেয়ে দেখিনি। সংগ্রহ করা আলু আমরা ল্যাবে বিশ্লেষণের কাজে ব্যবহার করেছি।’
তথ্যসূত্র: সামাটিভি ওয়েবসাইট।

