Logo
Logo
×

Advertisement

জাতীয়

চাঁদ দেখা যায়নি, জমাদিউস সানি মাস শুরু বৃহস্পতিবার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম

চাঁদ দেখা যায়নি, জমাদিউস সানি মাস শুরু বৃহস্পতিবার

Advertisement

বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার (১১ নভেম্বর) জমাদিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে জমাদিউস সানি মাস গণনা শুরু হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামান।

সভায় জানানো হয়, ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখার বিষয়ে দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. আজগর আলীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আলেমরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শুরু হচ্ছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা

শুরু হচ্ছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা

দেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি

দেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

জাতীয় তাফসির প্রতিযোগিতায় নিবন্ধন করলেন কতজন?

জাতীয় তাফসির প্রতিযোগিতায় নিবন্ধন করলেন কতজন?

যে কারণে আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

যে কারণে আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

আরও পড়ুন

চাঁদ দেখা যায়নি, জমাদিউস সানি মাস শুরু বৃহস্পতিবার

চাঁদ দেখা যায়নি, জমাদিউস সানি মাস শুরু বৃহস্পতিবার

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না

পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ৫০ হাজার খামারিকে প্রশিক্ষণ দেবে সরকার: মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ৫০ হাজার খামারিকে প্রশিক্ষণ দেবে সরকার: মন্ত্রী

হত্যা মামলাও রাজনৈতিক হলে প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী

হত্যা মামলাও রাজনৈতিক হলে প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম