Logo
Logo
×

Advertisement

জাতীয়

যে কারণে আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পিএম

যে কারণে আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

Advertisement

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বুধবার ছুটি থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত বাৎসরিক ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে। 

এর আগে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ছুটি নির্ধারণ করা ছিল বৃহস্পতিবার। তবে এ ছুটি চাঁদ দেখার ওপর নির্ভর করে। ফলে আগের সেই ছুটির তারিখ পরিবর্তন করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। 

রোববার বিকালে মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপন আংশিক সংশোধন করে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের তারিখ সংশোধন করে ২৩ সেপ্টেম্বর করা হলো।

ফাতেহা-ই-ইয়াজদহম কী : ‘ইয়াজদহম’ একটি ফারসি শব্দ, যার অর্থ ১১। ফাতেহা-ই-ইয়াজদহম অর্থ ১১তম দিনের ফাতিহা বা ফাতেহা শরিফ। প্রতি হিজরি সনের রবিউস সানি মাসের ১১ তারিখ দিবসটি পালন করা হয়।

বড়পীর হজরত আবদুল কাদির জিলানির (রহ.) ওফাত (মৃত্যু) দিবস হিসাবে এটি পালিত হয়। হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি তিনি ইন্তেকাল করেন। দক্ষিণ এশিয়ায় সুফিবাদের প্রসারে তার ব্যাপক অবদান রয়েছে। একে অনেক সময় ‘গেয়ারভি শরিফ’ বলা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি

দেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি

জাতীয় তাফসির প্রতিযোগিতায় নিবন্ধন করলেন কতজন?

জাতীয় তাফসির প্রতিযোগিতায় নিবন্ধন করলেন কতজন?

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

ইসলামিক ফাউন্ডেশনের ‘ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা’: নিবন্ধন ও সময়সূচি ঘোষণা

ইসলামিক ফাউন্ডেশনের ‘ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা’: নিবন্ধন ও সময়সূচি ঘোষণা

আরও পড়ুন

চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর, জবাবদিহি করতে হবে এমপিদের

চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর, জবাবদিহি করতে হবে এমপিদের

দেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি

দেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি

জমির রেকর্ড নিজের নামে হলেই কি মালিক হওয়া যায়?

জমির রেকর্ড নিজের নামে হলেই কি মালিক হওয়া যায়?

জমির মালিকানা নিশ্চিত করতে রেজিস্ট্রির আইনি প্রক্রিয়া

জমির মালিকানা নিশ্চিত করতে রেজিস্ট্রির আইনি প্রক্রিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম